Rupam Islam Fossils 7
Bengal Liberty, Kolkata:
পশ্চিমবঙ্গের রক মিউজিকের কিংবদন্তি Rupam Islam ও তার ব্যান্ড Fossils এর (Rupam Islam Fossils 7) বহুপ্রতীক্ষিত সপ্তম অ্যালবাম ‘Fossils 7’ প্রকাশের আগে আয়োজিত লিসনিং পার্টি ভক্তদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। গানগুলো অনলাইনে এখনও মুক্তি পায়নি, তবু লিসনিং পার্টি ও অ্যালবামের ট্র্যাক লিস্ট নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও প্রত্যাশা চরমে। রূপম এবং ব্যান্ডের সদস্যরা(Rupam Islam Fossils 7) চিরচরিত কালো পোশাকে হাজির হয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন গানগুলোর আবহ।
রুপমের বক্তব্য (Rupam Islam Fossils 7)
রূপম মঞ্চ(Rupam Islam Fossils 7) থেকে ভক্তদের বলেন,”আমাদের গান প্রথমবারে বোঝা যায় না। সময় দিয়ে শুনুন, বারবার শুনুন, তখন তার আসল সৌন্দর্য বোঝা যাবে।”এই বার্তা স্পষ্ট করে দেয়, Fossils 7 কেবল গান নয়এটি আবেগ, স্মৃতি এবং ভালোবাসার মিলিত উৎসব।

বহুদিনের অপেক্ষা (Rupam Islam Fossils 7)
ভক্তরা বহুদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছেন। প্রতিটি ট্র্যাকের জন্য আগ্রহ এতোটাই, যে শেয়ার করা ক্লিপ, ছবি, এবং গান সংক্রান্ত আলাপ এখনই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। কেউ নিজেদের অনুভূতি লিখছেন, কেউ গান শোনার জন্য বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করছেন, আবার কেউ আগ্রহী হয়ে অপেক্ষা করছেন যাতে প্রথমবার গানটি শুনতে পান।

ভক্তরা সেই লিসনিং পার্টিতে শুধু গান শোনেননি, তারা গানগুলোর সঙ্গে নিজেদের আবেগকে মিলিয়ে অংশগ্রহণ করেছেন। কেউ কণ্ঠ মিলিয়েছেন, কেউ হাত নেড়ে সুরের সঙ্গে তাল দিয়েছেন। এই পার্টি চলাকালীন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তগুলোর ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যা অন্যদেরও সেই আবহে যুক্ত করেছে।
রূপম ইসলাম শুধু একজন শিল্পী নন তিনি এক অনুভূতি, এক সংযোগ, এক প্রেরণা, যা ছোট থেকে বড়, নবীন থেকে অভিজ্ঞ, সকল ভক্তের হৃদয়ে প্রবেশ করেছে। এছাড়া, বর্তমানে সারেগামাপা-র বিচারক হিসেবেও রূপমের উপস্থিতি প্রমাণ করে, রক কিংবদন্তি কেবল গানেই নয়, দর্শকদের সঙ্গে সংযোগেও অবিস্মরণীয়।Fossils 7 এখন শুধু অ্যালবাম নয় এটি ভক্তদের জন্য একটি অনুভূতি, গান, আর আবেগের উৎসব, যা সকলের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।


