NRC, CAA, SIR একত্রে গুলিয়ে দিচ্ছেন মমতা
Bengal Liberty: No SIR, No Election, এই স্লোগানকে সামনে রেখে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বাংলার বিজেপি নেতৃত্ব। কমিশনের কাছে গিয়ে তারা আবেদন করবেন, বাংলায় SIR না-হলে নির্বাচন হওয়ার মতো পরিবেশ তৈরি করা যাবে না। SIR বাস্তবায়িত করলেই ভোটছবি বদলে যাবে। এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে Bengal Liberty-র সাংবাদিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বলেন, ‘‘রাজ্যে SIR হবে। ভোটও হবে। বিহার সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। আটকাতে পারেনি। পশ্চিমবঙ্গেও একই ঘটনা। নোটিফিকেশন জারি হওয়ার আগেই নড়েচড়ে বসেছিল রাজ্য সরকার।’’
বিরোধী দলনেতা প্রহসনের সুরে মুখ্যমন্ত্রীর নাম না-করেই বলেন, ‘‘SIR-এর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপকে কটাক্ষ করে বলেন, ঠাকুর ঘরে আমি তো কলা খাই নি।’’
NRC, CAA, SIR একত্রে গুলিয়ে দিচ্ছেন মমতা
ভারত সরকার যখন CAA নিয়ে এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে NRC বলে দাগিয়ে দিয়েছিলেন। এখনও তিনি SIR-কে NRC-র সঙ্গে তুলনা করে মানুষকে বার্তা দিতে চাইছেন। BLO-দের প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিচ্ছেন।এই আবহে No SIR, No Vote স্লোগান উঠে আসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
শুভেন্দু অধিকারী জানান, সম্প্রতি রাজ্যের ৩০-৪০ হাজারের অধিক মানুষ CAA-তে আবেদন করেছেন। পরবর্তীতে সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, নিশীথ প্রামাণিক দাবি করছেন, ‘SIR কার্যকর হলে শুধুমাত্র ১ লক্ষ মানুষের নাম কোচবিহার থেকে বাদ যাবে।’
