Bengal Liberty : কলামিস্ট: প্রাইমা হোসেন মার্কিন যুক্তরাষ্ট্র মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবিকা ও সংগঠক.
যুদ্ধ কোনোদিন সাধারণ মানুষ করে না। যুদ্ধ করে না কৃষক, শ্রমিক, ছাত্র, দিনমজুর, রিকশাচালক। যুদ্ধ করে না কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল। যুদ্ধ চাপিয়ে দেয় সেই সরকার, যারা রাষ্ট্র ক্ষমতাকে জিম্মি করে রাখে। আজ বাংলাদেশে ঠিক তাই হচ্ছে। এই দেশের ১৮ কোটি সাধারণ মানুষ যুদ্ধ চায় না, সংঘাত চায় না, হানাহানি চায় না। তারা চায় দুই বেলা ভাত, সন্তানের জন্য নিরাপদ স্কুল, বৃদ্ধ মায়ের জন্য ওষুধ, মাথা গোঁজার একটু ঠাঁই। কিন্তু আজকের এই অবৈধ, অগণতান্ত্রিক, দখলদার সরকার জনগণের ওপর এক অঘোষিত যুদ্ধ চাপিয়ে দিয়েছে।
এই যুদ্ধ বন্দুকের নয়, এই যুদ্ধ ভাতের। এই যুদ্ধ চাকরির। এই যুদ্ধ নিরাপত্তার। কারখানা বন্ধ করে দিয়ে, শ্রমিকের বুকে গুলি চালিয়ে, ৩ লক্ষ নেতাকর্মীকে জেলে ঢুকিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিয়ে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ বাংলাদেশের সাধারণ জনগণ। তাই আজ আর চুপ করে থাকার সময় নেই।
আরও খবর
প্রিয় দেশবাসী, সর্বস্তরের জনগণ, আপনারা প্রস্তুত হয়ে যান।
ইতিহাস সাক্ষী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কখনো দাবিয়ে রাখা যায়নি। ১৯৮১ সালে তিনি এসেছিলেন অন্ধকার ভেদ করে, স্বৈরাচারের বুক চিরে। ২০০৭ সালে ১/১১ এর ষড়যন্ত্র ভেদ করে তিনি ফিরেছিলেন জনগণের টানে। এবার তার ফিরে আসা হবে আরও মহিমান্বিত, আরও ঐতিহাসিক। শেখ হাসিনার ঐতিহাসিক তৃতীয়বারের স্বদেশ প্রত্যাবর্তন হবেই, হবেই, হবেই। এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা জনগণের রায়। কোটি মানুষের হৃদয়ের দাবি।
এই সরকার ঠেকাতে পারবে না। কোনো ষড়যন্ত্র, কোনো জেল-জুলুম, কোনো ক্যাঙ্গারু কোর্টের রায়, কোনো কালো আইন দিয়ে এই স্রোত ঠেকানো যাবে না। কারণ এই স্রোত কোনো ব্যক্তির নয়, এই স্রোত মুক্তিযুদ্ধের পক্ষের ১৮ কোটি মানুষের।
পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ — উন্নয়নের যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, সেই স্বপ্ন আজ ধূলিসাৎ। মানুষ বুঝে গেছে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ নিরাপদ নয়। শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘু নিরাপদ নয়, নারী নিরাপদ নয়, দেশের মানচিত্র নিরাপদ নয়। তাই প্রস্তুত হোন। পাড়ায়-মহল্লায়, গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে ঐক্যবদ্ধ হোন। জয় বাংলা স্লোগানে আকাশ কাঁপিয়ে দিন। সময় এসেছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরিয়ে আনার সময় এসেছে।
বিজয় আমাদের হবেই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবেই। বাংলাদেশ হাসবেই।


