Ashok Kirtania
Ashok Kirtania

Ashok Kirtania : রেশন দুর্নীতিতে অ্যাকশনে খাদ্যমন্ত্রী, গ্রেফতার ডিলার

Bengal Liberty

খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর(Ashok Kirtania)   থেকেই জনবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার বার্তা দিয়েছেন অশোক কীর্তোনিয়া। সাধারণ মানুষের প্রাপ্য রেশন নিয়ে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার সেই বার্তাকে বাস্তবে রূপ দিতে নিজেই অভিযানে নেমে পড়লেন। সোমবার উত্তর ২৪ পরগনার হাবড়ার গুমা এলাকায় আচমকা এক রেশন ডিলারের গুদামে হানা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তোনিয়া। অভিযুক্ত রেশন ডিলারের নাম শ্যামল সাহা। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে গ্রাহকদের রেশন না দেওয়া, রেশন কার্ড আটকে রাখা এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠছিল।

Advertisement
Advertisement

হাবড়ার গুদামে হানা(Ashok Kirtania)

মন্ত্রী গুদামে পৌঁছাতেই এলাকার বহু উপভোক্তা তাঁদের ক্ষোভ ও অভিযোগ উগরে দেন। তাঁদের দাবি, চার-পাঁচ দিন নয়, ক্ষেত্রবিশেষে গত ছয় মাস ধরে তাঁদের রেশন দেওয়া হয়নি। এমনকি, বহু গ্রাহকের রেশন কার্ডও জোরপূর্বক আটকে রাখা হয়েছে।
অভিযোগ শোনার পর খাদ্যমন্ত্রী কড়া অবস্থান নেন। মন্ত্রীর সামনেই অভিযুক্ত ডিলার কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেও শেষরক্ষা হয়নি। খাদ্যমন্ত্রীর নির্দেশে অশোকনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্যামল সাহাকে গ্রেফতার করে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই রেশন ডিলার।

Ashok Kirtania
Ashok Kirtania

অভিযোগ পেয়েই পুলিশের তৎপরতা(Ashok Kirtania)

 

তাঁর দাবি, তিনি নিয়মিতই রেশন বণ্টন করেন। বিগত কয়েক দিন ব্যক্তিগত কাজে বাইরে থাকায় কিছু গ্রাহক রেশন পাননি। এ ছাড়া অনেক উপভোক্তা রেশন না নিয়ে নগদ টাকা দাবি করেন; কিন্তু তিনি টাকা দিতে রাজি না হওয়াতেই তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে বলে দাবি শ্যামল সাহার। খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবণ্টন ব্যবস্থায় কোনো রকম অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে আগামীদিনেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে তাঁদের প্রাপ্য রেশন থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে রাজ্য সরকারের এই অভিযান আরও জোরদার করা হবে।

 

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury