CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : জাঁতাকলে পুষ্পা! ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর সভা

Bengal Liberty, ১৭ জুন :

মঙ্গলবার গোটা দিন জুড়ে নাটকীয় মহড়ার সাক্ষী থেকেছে ফলতা (CM Suvendu Adhikari)। এই বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ঠিক আগে ১৯ মে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে জয়ী করার আবেদন জানিয়ে ফলতায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতঃপর নজিরবিহীন জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। সেই জয়ের পর ফের আজ, বুধবার ফলতা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলতার ফতেপুর ফুটবল মাঠে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তার দিকেই নজর গোটা রাজ্যের (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

কান ধরে ওঠবস করে ফলতার পুষ্পা (CM Suvendu Adhikari)

সোমবারই এক বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে ফলতাবাসী। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ অভিযোগ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও মারধরের মতো ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। পাশাপাশি আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF) তাঁকে গ্রেফতার করে। বর্তমানে আদালতের নির্দেশে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তারই মধ্যে সোমবার পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে হাঁটতে দেখা যায়। যেখানে পুষ্পাকে হাতজোড় করে মাথা নিচু করে ক্ষমা চায়তে দেখা যায়। এমনকি তাঁকে কান ধরে ক্ষমাও চাইতে ও ওঠবস করতেও দেখা যায়।

Advertisement
Advertisement

মঙ্গলে জলে ঝাঁপ পুষ্পা বাহিনীর (CM Suvendu Adhikari)

মঙ্গলবার এই পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানকে ছড়িয়ে নিয়ে যেতে তান স্ত্রীর নেতৃত্বে একটি বিশাল বাহিনী থানার উদ্দেশ্যে হানা দেয়। পরিস্থিতি নাগালের বাইরে গেলে নামানো হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ মিছিল করে এগিয়ে এসে জাহাঙ্গীরকে মুক্ত করার চেষ্টা করেন। এরপরই দেখা যায় এক বিরল দৃশ্য। লাঠি হাতে বাহিনীর সদস্যরা এগিয়ে আসতেই বিক্ষোভকারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কেউ দৌড়ে পালাতে থাকেন, কেউ আশপাশের গাছপালার আড়ালে আশ্রয় নেন। আর অনেকে সরাসরি পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একাধিক মহিলা কোলে সন্তান নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ফলতাবাসী এরকম একটি ঘটনার সাক্ষী থাকার পরমুহূর্তেই সেখানে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি কি বার্তা দেন নজর থাকবে সেদিকেও।


আরও পড়ুন :

Humayun vs Naushad : রেজিনগরে হুমায়ূনের বিরুদ্ধে নওশাদ! কে হবেন ভবিষ্যৎ মুসলমান নেতা?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury