jahangir khan
jahangir khan

Jahangir Khan: ফলতায় পুনঃনির্বাচনের আগেই বড় চমক! ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের

বেঙ্গল লিবার্টি, দক্ষিণ ২৪ পরগনা:

ফলতায় পুনঃনির্বাচনের অবিস্মরণীয় মোড়। আচমকাই ভোট ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ‘পুষ্পা’ ওরফে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান(Jahangir Khan)। কিন্তু সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে আবেদন গৃহীত হয়নি।

Jahangir Khan
Jahangir Khan

পুষ্পা ঝুকেগা Jahangir Khan

আচমকা সিদ্ধান্ত নিলেন , ভোটে লড়বেন না। তবে কি মনে মনে পুষ্পার ভয়ের সঞ্চার হলো? হারের ভয় নাকি গ্রেফতারি? ফালতা পুনর্নির্বাচন হতে বাকি মাত্র একদিন। আর ঠিক তার আগেই লুকোলেন পুষ্পা। সূত্রের খবর, জাহাঙ্গীর খান নিজে থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই মুহূর্তে অফিশিয়ালি বা সরকারিভাবে তাঁর নাম প্রত্যাহার করা সম্ভব নয়। কারণ, মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গিয়েছে। ফলে নিয়ম মেনে ভোটের দিন ইভিএম মেশিনে তৃণমূলের লোগো থাকবে এবং প্রার্থী হিসেবে জাহাঙ্গীর খানের নাম ও প্রতীক অপরিবর্তিতই থাকবে।

তবে জাহাঙ্গীরের গলায় অন্য সুর

নির্বাচনের আগে আচমকা এই সিদ্ধান্ত জানালেন জাহাঙ্গীর। তার মতে, ” আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভাল থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। আমার স্বপ্ন ছিল সোনার ফলতার। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি ২১ মে যে পুনর্নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।”

এতদিন ফালতাবাসী শুনে এসেছিলো ” পুষ্পা ঝুকেগা নেহি ” কিন্তু পুনর্নির্বাচনের প্রাক্কালে হাওয়া বদল। হটাৎ ভোল বদলাচ্ছে । তবে কি হারের আগাম বার্তা পেয়ে গেলো জাহাঙ্গীর?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury