Bengal Liberty:
তোলাবাজি, খুনের হুমকি এবং মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সোমবার মধ্যরাতে গ্রেফতার হয়েছেন সব্যসাচী। ১ কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচীর বিরুদ্ধে। মঙ্গলবার বিধানগর আদালতে তোলার সময় তীব্র উত্তেজিত হয়ে ওঠে জনগণ। মঙ্গলবার থানা থেকে বের করে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অন্যান্য নেতাদের মতোই ডিম-গোবর-টমেটো ছুড়ল ক্ষিপ্ত জনগণ।

তোলাবাজির সাথে হুমকি (Sabyasachi Dutta)
ভোট পরবর্তী বাংলায় একাধিক তৃণমূল নেতার গ্রেফতারি রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সোমবার গভীর রাতে নিউটাউনের আবাসন থেকে চেয়ারম্যান সব্যসাচীকে আটক করে বিধাননগর থানার পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকেলে মধুসূদন চক্রবর্তী নামে এক স্থানীয় ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ২০১৮ সালে নগদ এক কোটি টাকা নিয়েছিলেন সব্যসাচী। টাকা ফেরত দেয়নি, বরং মানসিক মানসিক চাপ দিচ্ছিলেন তৃণমূল নেতা। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

একাধিক অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে (Sabyasachi Dutta)
মধ্যরাতে পুলিশ ওই তৃণমূল নেতার বাড়ি পৌঁছে তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। সমস্ত অভিযোগ অস্বীকার করে পুরসভার চেয়ারম্যান। কিন্তু অতীতে একাধিক মামলা দায়ের হয়েছিল চেয়ারম্যান সব্যসাচীর বিরুদ্ধে। ২০২১ সালে ফৌজদারি কার্যবিধির অধীনে মামলা দায়ের হয়েছিল, মোট ৫টি অভিযোগ নথিভুক্ত ছিল। যেখানে ২টি অপরাধমূলক ভীতি প্রদর্শন , ১টি মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত এবং ১টি নারীর প্রতি অশালীন অভিযোগ।
আরও খবর
আগে থেকে খবর পেতেই সকলে হাজির হয়েছিলেন বিক্ষোভ দেখানোর জন্য ৷ হাতে ছিল ডিমের ট্রে ৷ কেউ আবার পলিথিনে ভরেও এনেছিলেন ডিম ৷ কারও হাতে ছিল টমেটো ৷ তো আবার কেউ কচুপাতা ভর্তি করে এনেছেন গোবর ৷ সবটাই সব্যসাচী দত্তকে ছোড়ার জন্য ৷ অপেক্ষা শেষে প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে পুলিশ বেরোতেই শুরু অ্যাকশন ৷ দেদার ডিম-টমেটো ছোড়া হল সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ৷
তৃণমূল নেতা সব্যসাচী বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন। বর্তমানে তৃণমূলের বেশির ভাগ বিধায়ক, মন্ত্রীরা জনগণের ‘ডিম্বাস্ত্রে’ আক্রান্ত হচ্ছেন। কিন্তু বিধাননগর পুরসভার চেয়ারম্যানের ক্ষেত্রে আজ ছিল উপরিপাওনা। মুখে কথা নয়, সপাটে কাদা মাখানোয় বিশ্বাসী হয়েছে জনগণ। পচা ডিমের আঁশটে গন্ধ এবং গোবর মাখা শরীরে আদালতে প্রবেশ করতে হল তৃণমূল প্রার্থী সব্যসাচীকে।


