Bengal Liberty
নাকাশীপাড়ার আলোচিত জোড়া খুনের ঘটনায় গ্রেফতার হওয়া হরনগর পঞ্চায়েতের প্রধানসহ তিন অভিযুক্তের ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত (Subhankar Sarkar)। ধৃতদের হেফাজতে নিয়ে হামলার আসল পরিকল্পনা ও অস্ত্রের উৎস জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। অন্যদিকে, মৃত্যুর নির্ভুল কারণ ও ফরেনসিক প্রমাণের মূল্যায়নে পরিবার ও জেলা নেতৃত্বের আর্জিতে জোড়া দেহ শক্তিনগর জেলা হাসপাতাল থেকে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতালে শুভঙ্করসহ একাধিক শীর্ষ নেতা Subhankar Sarkar
মৃত কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন শক্তিনগর হাসপাতালে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে কংগ্রেসের রাজ্যস্তরের একাধিক শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন। তাঁরা নিহতের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই ঘটনার দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।

দেহ হস্তান্তরে ও ময়নাতদন্তের প্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ তুলে শনিবার সকালে বেথুয়াডহরি বাজার এলাকায় কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা। এর ফলে যান চলাচলে কিছু সময় ব্যাঘাত ঘটে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অল্প সময়ের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয়।
আরও খবর
তদন্তকারীদের মতে, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার বাকি পলাতক আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে। এলাকাটি বর্তমানে পুলিশি নজরদারিতে রয়েছে।


