Suvendu Adhikari: বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী! মেজিয়ায় শ্যাম স্টিলের শিলান্যাস হবে শুক্রবার

Bengal Liberty

শুক্রবার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সফরের মূল কর্মসূচি হিসেবে মেজিয়ায় শ্যাম স্টিল কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। রাজ্যে সরকার পরিবর্তনের পর শ্যাম স্টিল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে স্টিল উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Suvendu Adhikari
Suvendu Adhikari

শ্যাম স্টিলের শিলান্যাস Suvendu Adhikari

দীর্ঘদিন ধরেই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের একটি উৎপাদন কেন্দ্র রয়েছে। এবার সেই কারখানার সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর, সম্প্রসারণের পর উৎপাদন ক্ষমতা ০.৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ১ মিলিয়ন টনে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য অতিরিক্ত প্রায় ৫০০ একর জমির প্রয়োজন হবে এবং কয়েক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ করা হবে।

Advertisement
Advertisement

শুক্রবার দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর মেজিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এবং পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। এর আগে বৃহস্পতিবার অস্থায়ী হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ করানো হয়। পাশাপাশি অনুষ্ঠানের প্রস্তুতিও খতিয়ে দেখেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী।

Advertisement
Advertisement

চন্দনা বাউরী বলেন, “মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম শালতোড়া বিধানসভা এলাকায় আসছেন। বিজেপি যে কথা দিয়ে কথা রাখে, শ্যাম স্টিল কারখানার সম্প্রসারণ প্রকল্প তারই উদাহরণ। এই প্রকল্পে বিপুল অঙ্কের বিনিয়োগ হবে। কারখানার সম্প্রসারণের কাজ শেষ হলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury