congress
Bengal Liberty: ক্ষমতার লোভ এমন স্তরে পৌঁছে গিয়েছে যে, বন্যার ত্রাণ পাঠাতে গেলেও ছবি, দলের প্রতীকের প্রয়োজন হয়ে পড়ছে। সম্প্রতি, অমৃতসর-সহ পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। এই পরিস্থিতিতে অমৃতসরে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠিয়েছে কংগ্রেস। কিন্তু, অদ্ভুতভাবে দেখা গেল, ত্রাণের বস্তায় রাহুল গান্ধির ছবি! রাজনৈতিক মহলের প্রশ্ন, এমনটার কি প্রয়োজন ছিল? ত্রাণ সামগ্রীর ওপর রাহুলের ছবি, হাত চিহ্ন না-থাকলে কি কোনও সমস্যা হ’ত?

কংগ্রেস কি বলছে? (congress)
অমৃতসরের সাংসদ গুরজিত সিং আউজলা জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ৪টি ট্রাক ভর্তি ত্রাণ ফিরোজপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আউজলার কথায়, “কংগ্রেস সব দুর্গত এলাকায় এই ত্রাণ পৌঁছে দিচ্ছে। খাদ্যসামগ্রীর প্যাকেট, পর্যাপ্ত রেশন রয়েছে আমাদের কাছে। সাধারণ মানুষও অনেক ত্রাণ পাঠাচ্ছেন। আমাদের নভেম্বর পর্যন্ত মানুষের পাশে থাকতে হবে।”
কিন্তু, ত্রাণ সামগ্রীর ওপর দলীয় প্রচার, বিজ্ঞাপন নিয়ে কোনও উত্তর মেলেনি।
