naxal
Bengal Liberty: আবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে নিহত মাওবাদী নেতা। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভুম জেলার সারান্ডা বনভূমিতে। নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত নকশাল নেতা আমিত হাঁসদা ওরফে “অপ্তন” ওই এলাকায় সক্রিয় কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।

কি ঘটেছিল? (Naxal)
গতকাল পুলিশ এবং CRPF-এর যৌথ অভিযান চালায়। গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে, মাওবাদী নেতা অপ্তন পশ্চিম সিংভুম জেলার সারান্ডাতে লুকিয়ে আছেন। সঙ্গে আরও মাওবাদী কমরেড রয়েছেন। সেখানে যৌথবাহিনী পৌঁছতেই গুলির লড়াই শুরু হয়। ঘটনায় নিহত হন আমিত হাঁসদা ওরফে “অপ্তন”। ঘটনাস্থল থেকে SLR রাইফেল, বিস্ফোরক-সহ বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
প্রশাসনের দাবি― এই ঘটনা নকশাল দমনের ক্ষেত্রে বড় সাফল্য।
