taliban rule
Bengal Liberty: পুরুষরা নারীদের ছুঁতে পারবে না। তাই ভূমিকম্পে আটকে থাকা মহিলাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তালিবান শাসিত আফগানিস্তানের এমন ছবি ভাবাচ্ছে গোটা বিশ্বকে।

তালিবানি ফতোয়া এবং নোংরা নীতি! (Taliban rule)
তাবিলোন সরকারের কঠোর ফতোয়া ― “অপরিচিত পুরুষদের স্পর্শ নিষিদ্ধ”। এটি বাস্তবায়নের জেরে বহু নারী এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধার হননি। পাশাপাশি, অনেকের চিকিৎসাও হচ্ছে না। বঞ্চিত।
আয়শা (১৯) বললেন, ‘আমাদের এক কোণে ফেলে দিয়ে ভুলে গিয়েছে। কোনও সাহায্য নেই। কেউ নেই।’
তাজীবুল্লাহ মুহাজেব নামের এক স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক মিডিয়াকে জানিয়েছেন, ‘মহিলারা যেন অদৃশ্য হয়ে গিয়েছে। পুরুষ এবং শিশুদের চিকিৎসা অবিলম্বে হলেও, মহিলারা বসে অপেক্ষা করছেন।’
উদ্ধারকার্যের সময় কোনও মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেলে লাশের অন্তর্বাস বা পোশাক ধরে টেনে বের করার কাজ চলছে।
সম্প্রতি গোটা আফগানিস্তান জুড়ে দফায়-দফায় ভূমিকম্প হচ্ছে। গত ১ সেপ্টেম্বর থেকে আজ তথা ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১১-১২ বার ভূমিকম্প দেখা দিয়েছে। এর জেরে ক্ষয়ক্ষতিও প্রচুর দেখা দিয়েছে। এরই মাঝে তালিবানি ফতোয়ার জেরে ধ্বংসস্তূপে আটকে থাকা মহিলাদের উদ্ধার করা এবং চিকিৎসা ঠিক মতো হচ্ছে না! এমন পরিস্থিতিতে গোটা বিশ্ব জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
