BJP
Bengal Liberty: বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী পাঠানোর ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি একই পন্থা গ্রহণ করল। ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাকের মুখে এবার ঠাঁই পেল হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি-সহ বিজেপি নেতৃত্বের ছবি দেওয়া ব্যানার। দেখে মনে হচ্ছে, ভোট প্রচারের জন্য ট্রাকগুলোকে একত্রিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন (BJP)
আজ তথা ৭ সেপ্টেম্বর পঞ্চকুলা থেকে ত্রাণবাহী একাধিক ট্রাককে সবুজ পতাকা দেখিয়ে রওনা করালেন মুখ্যমন্ত্রী। এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায়। জানা যাচ্ছে, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, ওষুধ, কম্বল-সহ প্রয়োজনীয় জিনিস এবং পণ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘সংকটকালে প্রতিবেশী রাজ্যগুলোর পাশে দাঁড়ানো হরিয়ানার নৈতিক দায়িত্ব। প্রশাসন সর্বদা বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে।’ কিন্তু, ত্রাণ পাঠানোর জন্য নিজের ছবি বা বিজেপির প্রতীক ব্যবহার করার কি প্রয়োজনীয়তা আছে?
গতকাল একই ভূমিকা দেখা দিয়েছিল কংগ্রেসের ক্ষেত্রেও। ত্রাণ সামগ্রীর ওপর রাহুল গান্ধির ছবি। সেই রেশ কাটতে না-কাটতে এবার সরাসরি বিজেপি মুখ্যমন্ত্রীর ত্রাণ রাজনীতি নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
