Siliguri false voting
Bengal Liberty Desk, Kolkata:
শিলিগুড়িতে ভোটকে ঘিরে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ Siliguri false voting। প্রথমবার ভোট দিতে গিয়ে বড় ধাক্কা খেলেন এক তরুণী। শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালা বুথে ভোট দিতে যান কাজল দাস নামে এক নতুন ভোটার। বাবার সঙ্গে ভোট দিতে এসে তিনি ভোটার কার্ড দেখান পোলিং অফিসারকে। কিন্তু তখনই তাঁকে জানানো হয়— তাঁর ভোট নাকি ইতিমধ্যেই পড়ে গিয়েছে।

ফলস ভোটের অভিযোগ তরুণীর Siliguri false voting
জীবনে প্রথমবার ভোট দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভোট না দিয়েই হতাশ হয়ে বুথ থেকে বেরিয়ে আসতে হয় ওই তরুণীকে। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উল্লেখ্য, ওই একই বুথে ঘটনার মাত্র পাঁচ মিনিট আগেই ভোট দেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রথমবার ভোট দিতে এসে যদি এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বড় প্রশ্ন তোলে। নির্বাচন কমিশন এই অভিযোগ কত দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: নওদায় বুথ ঘিরে চরম উত্তেজনা, হুমায়ুন-তৃণমূল সংঘর্ষে অশান্ত এলাকা
