West Bengal election 2026
Bengal Liberty: পুজোর পর দেশজুড়ে চালু হতে চলেছে এসআইআর (Special Intensive Revision)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি শেষ করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।

কমিশনের তরফে নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি (election commission)
এখনও অবধি নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা না হলেও, আগামী মাসেই ভোটের তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এদিনের বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তড়িঘড়ি কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।
অন্যদিকে, প্রশ্ন উঠতে শুরু করেছে, গোটা দেশে একইসময় এসআইআর হবে? নাকি পরের বছর যে রাজ্যেগুলিতে নির্বাচন রয়েছে, শুধুমাত্র সে সব রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চালু হবে।
