france protest
Bengal liberty: Bengal liberty: নেপালে zen-g আন্দোলনের রেশ এখনও কাটে নি। এরই মধ্যে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাউ দাউ করে বিদ্রোহের আগুন জ্বলছে। রাজধানীর রাস্তায় নেমে পড়েছে কাতারে কাতারে মানুষ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি। শহরে শহরে জনমানসের ঢল যেন উপচে পড়ছে। ক্ষুব্ধ জনতাকে মাঝরাস্তায় যানবাহন জ্বালিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর দৃশ্যও নজরে পড়ল। সংবাদ মাধ্যম সূত্রে খবর,এখনও ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।স্যোশাল মিডিয়াতে ‘ব্লক এভরিথিং‘ আন্দোলনের ডাক দিয়েছে ফ্রান্সবাসী।

বিক্ষোভের কারণ (france protest)
জানা গিয়েছে, বারবার প্রধানমন্ত্রী বদল ভালো চোখে দেখছে না সে দেশের মানুষ। রুশ- ইউক্রেন যুদ্ধে চাপের মুখে ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি। যার জেরেই দু- বছরের মধ্যে পঞ্চমবার প্রধানমন্ত্রী বদল। দেশের মানুষ ভরসা রাখতে পারছে না ইমানুয়েল ম্যাক্রোঁর ওপর।
উল্লেখ্য, দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে ৯ মাস আগে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয় ফ্রাঁসোয়া বায়রুকে। এরপরই অভিযোগ ওঠে সেই দায়িত্ব সামলাতে পারছেন না তিনি। যদিও তা মানতে নারাজ বায়রু। এরপর নিজেই আস্থা ভোটের ডাক দেন বায়রু। ভোটাভুটিতে হেরে যান বায়রু। শেষমেষ সেবাস্তিয়ান লেকর্নুরকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
