elon musk
Bengal liberty: লন্ডনের অভিবাসন বিরোধী দক্ষিণপন্থী আন্দোলনকে সমার্থন ইলোন মাস্কের। একইসঙ্গে কড়া ভাষায় আক্রমণ বামপন্থীদের। তাঁর কথায়, ‘বামেরা খুনের দল, খুনের ঘটনা উদযাপন করে তাঁরা।’

অভিবাসন বিরোধী আন্দোলনকে সমার্থন ইলোন মাস্কের (elon musk)
শনিবার লন্ডনের রাস্তায় অভিবাসন বিরোধী আন্দোলন সামিল হয় দক্ষিণপন্থী সমর্থনকারী মানুষেরা। প্রতিবাদী এই মিছিলে প্রায় দেড় লক্ষ্য মানুষ পথে নেমেছিলেন বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর। মিছিলের শুরুটা শান্তিপূর্ণ ভাবে হলেও, দুপুর গড়াতেই পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের। আন্দোলনের নেতৃত্বে ছিলেন ডানপন্থী সমাজকর্মী রবিনসন। ওইদিন ভিডিও লিংকের মাধ্যমে আন্দোলনকারী সহ রবিনসনের সঙ্গে কথা বলেন টেসলা কর্তা। দক্ষিণপন্থী এই আন্দোলনকে সমার্থনের পাশাপাশি বামপন্থীদের নিশানা করে তিনি বলেন, ”শুধুমাত্র ভোট সংগ্রহ করা বামেদের একমাত্র উদ্দেশ্য। নিজের দেশ ভোট জোগাড় সম্ভব না হলে, অন্যদেশ থেকে লোক নিয়ে আসে। আন্দোলনকারীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘ না চাইতেও কিছু সময় হিংসার পথ বেছে নিতে হয়, সুতরাং ”হয় লড়াই করো, নয়তো মরো।”
প্রতিবাদী কর্মসূচীর নাম ‘ইউনইট দ্যা কিংডম’ রাখা হয়েছিল। অন্যদিকে এই মিছিলের প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল বার করেন দেশে অভিবাসনের পক্ষে থাকা মানুষেরা।
