faridabad news
Bengal Liberty: ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একটি AK-47 রাইফেল, একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২০টি টাইমার, একটি ওয়াকিটকি সেট ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। ফরিদাবাদের ধাউজ গ্রামে এক কাশ্মীরি চিকিৎসকের ভাড়া বাড়ি থেকে এই সব মিলেছে। পুলিশ সূত্রে খবর, ওই চিকিৎসক গ্রেফতার করা হয়েছে।
সোমবার ফরিদাবাদ পুলিশ কমিশনার সতেন্দ্র কুমার গুপ্ত সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া চিকিৎসকের নাম মুজাম্মিল শাকিল। পুলওয়ামার বাসিন্দা। ফরিদাবাদের আল-ফলাহ হাসপাতালে কর্মরত ছিলেন ওই চিকিৎসক। তিন মাস আগে বাড়িটি ভাড়া নেন।

পুলিশকে ফরিদাবাদের হদিস দিল কাশ্মীরের ধৃত এক ডাক্তার (faridabad News)
আরও এক কাশ্মীরি চিকিৎসক ড. আদিল আহমদ রাথারকে ২৭ অক্টোবর শ্রীনগরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাব জেরা করে শাকিলের বিষয়ে জানতে পারে পুলিশ। তারপরেই ফরিদাবাদে অভিযান চালায় পুলিশ।
