Lop vs CM
Bengal Liberty: সোমবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শহিদ বেদিতে ফুল অর্পণের পাশাপাশি প্রতিবাদী মিছিল করলেন। আজ নন্দীগ্রামে নৃশংস হত্যার ঘটনা স্মরণ করে মুখ্যমন্ত্রীকে দোষারোপ করেন শুভেন্দু অধিকারী।
রাজ্যসরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলনেতা জানান, শহিদের পরিবার এখনও পর্যন্ত ডেথ সার্টিফিকেট সরকার। নাম না করে মন্ত্রীকে এক হাত নেন শুভেন্দুকারী। তিনি বলেন, “উনি বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবেন, কিন্তু দেননি। চার জন আজও ক্ষতিপূরণের টাকা পাননি। কারণ ওরা বিজেপিতে এসেছে। তিনি আরও বলেন, শহিদ মিনারে উদ্বোধনে ডাকিনি বলে রাগ। ফিরোজা বিবি ও রাধারানি আড়িকে দিয়ে উদ্বোধন করিয়েছি। ওঁরা সন্তানহারা নির্যাতনের শিকার।আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি।” শুভেন্দুর কথায়, নন্দীগ্রামে আন্দোলনে বিজেপির অবদান ছিল। লালকৃষ্ণ আডবাণীর অবদান ভোলার মতো নয়। তিনিই তো অবরোধ তুলেছিলেন।’

মুখ্যমন্ত্রীর পোস্ট (nandigram dibas)
শহীদ দিবসে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম।’ এরপরেই তিনি লেখেন, ‘নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
উল্লেখ্য, ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়। তারপর থেকে তৃণমূল সংশ্লিষ্ট দিনে নন্দীগ্রাম দিবস পালন করতে শুরু করে। এদিন এলাকাজুড়ে নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। পাশাপাশি দুটি মঞ্চ বাঁধা হয়েছে। একটি তৃণমূলের, অন্যটি বিজেপির।এর থেকেই যেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ছবি স্পষ্ট হয়।

