Suvendu Adhikari
Bengal Liberty: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার গোঁড়ের হাট খাল পারের বাংলাদেশী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসতি প্রায় ফাঁকা। হাওড়া জেলার রামরাজাতলা থেকে পালাচ্ছে অবৈধ বাংলাদেশীরা। সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
রবিবার এই অভিযোগ করেই শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেন। বাইকে চেপে একব্যক্তি ফোনে রেকর্ড করে সংশ্লিষ্ট বসতি দেখিয়ে বলছেন, ‘বসতি অনেকটাই ফাঁকা।এক চালা কুঁড়ে ঘরগুলো প্লাস্টিক এবং এডভেস্টর দিয়ে তৈরি।’ রাস্তা দিয়ে হাতে গোনা কয়েকজনকে দেখা যাচ্ছিল ভিডিওটিতে।

সমস্যা পড়ছেন বিএলও’রা, অভিযোগ শুভেন্দুর(subhendu adhikari)
পোস্টে তিনি লেখেন, ‘এসআইআর (SIR) শুরু হতেই পশ্চিমবঙ্গে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে, অদ্ভুত সব তথ্য সামনে আসছে।’ তাঁর দাবি, রাজারহাট – নিউটাউন এলাকার অবৈধ বাংলাদেশীকলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি শুরু হয়েছে। এমনকী গুলশান কলোনিতে গিয়ে গোলক ধাঁধায় পড়ছেন বিএলও’রা। ঘিঞ্জি এলাকায় বহুমানুষের মধ্যে নির্দিষ্ট ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আধিকারিকদের।
বিরোধীদলনেতার অভিযোগ, এইসব এলাকার প্রায় ৮৫ শতাংশ বহিরাগত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হুড়মুড়িয়ে মুসলিম ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

