Suvendu Adhikari excitement
বৃহস্পতিবার ভোটের দিন নন্দীগ্রামে একেবারেই ভিন্ন মেজাজে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে Suvendu Adhikari excitement। এতদিন রাজ্যের রাজনীতিতে তিনি ‘আগ্রাসী নেতা’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন। কিন্তু এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেখা গেল তাঁর অনেকটাই সংযত ও শান্ত রূপ।

সারাদিন ফুরফুরে মেজাজে শুভেন্দু অধিকারী Suvendu Adhikari excitement
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টা নাগাদ কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে নিজের কেন্দ্রে রওনা দেন তিনি। নন্দীগ্রামে পৌঁছে নন্দনায়কবাড় এলাকার একটি বুথে ভোট দেন। এরপর দিনভর বিভিন্ন বুথ ঘুরে ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখেন। সাধারণত নিজের এসইউভি গাড়ির মাঝের আসনে বসেই সফর করেন তিনি। তবে এদিন নন্দীগ্রামে পৌঁছে গাড়ি বদলে একটি ছোট গাড়ির চালকের পাশের আসনে বসেই এলাকা পরিদর্শন করতে দেখা যায় তাঁকে। অনেকের মতে, এতে শুভেন্দুর ‘গ্রাউন্ড কানেক্ট’ আরও স্পষ্ট হয়েছে। বুথ পরিদর্শনের ফাঁকে বিজেপি কর্মীদের ক্যাম্প অফিসেও যান বিরোধী দলনেতা।
কর্মীদের সঙ্গে কথা বলে এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মোবাইলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভোটের খবরও সংগ্রহ করেন। একাধিক বিজেপি প্রার্থী তাঁকে ফোন করে নিজেদের এলাকার পরিস্থিতি সম্পর্কে জানান।
এদিকে গোপালচক এলাকায় গিয়ে কর্মীদের অনুরোধে ত্রিপলের উপর বসেই মুড়ি ও ঝুরিভাজা খেতেও দেখা যায় শুভেন্দুকে। দিনভর শান্ত মেজাজে ভোট পরিস্থিতি সামলানোর পাশাপাশি তিনি দাবি করেন, প্রথম দফাতেই বিজেপি ১২৫টি আসনে জয় পাবে।
