Kalyan Banerjee
Bengal Liberty, Kolkata :
রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই তৈরি হল নজিরবিহীন ইতিহাস। বিকেল ৫টার রেকর্ড ভাঙার পর আরও এক ধাপ এগিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটদানের হার পৌঁছে গেল ৯১.৭৪%-এ। যা অতীতের সমস্ত রেকর্ডকেই ছাপিয়ে গেছে।
ভোটের গতি Record break vote
সকাল থেকে ধীরগতিতে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ভোটের হার লাফিয়ে বেড়েছে—
সকাল ৯টা পর্যন্ত: প্রায় ১৮–২০%
বেলা ১টা পর্যন্ত: প্রায় ৬২.১৮%
দুপুর ৩টে পর্যন্ত: একাধিক জেলায় ৮০%+
বিকেল ৫টা পর্যন্ত: ৮৯.৯৩%
বিকেল ৬টা পর্যন্ত: ৯১.৭৪% (নতুন রেকর্ড)

বিকেল ৬টা পর্যন্ত জেলাভিত্তিক ভোটের ট্রেন্ড
কোচবিহার: ৯৪.৪০%
দক্ষিণ দিনাজপুর: ৯৪.৭৭% (সর্বোচ্চ)
বীরভূম: ৯৩.৬১%
জলপাইগুড়ি: ৯৩.০১%
মুর্শিদাবাদ: ৯২.৭০%
মালদহ: ৯১.৭৮%
উত্তর দিনাজপুর: ৯১.৭৪%
ঝাড়গ্রাম: ৯১.৭২%
পশ্চিম মেদিনীপুর: ৯১.৬৬%
বাঁকুড়া: ৯১.৪৩%
পূর্ব মেদিনীপুর: ৯০.১৬%
আলিপুরদুয়ার: ৯০.৪৫%
পুরুলিয়া: ৮৯.২২%
পশ্চিম বর্ধমান: ৮৮.৯০%
দার্জিলিং: ৮৮.০১%
কালিম্পং: ৮২.৮৯%
কী বলছে এই রেকর্ড?
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল প্রতিটি অঞ্চলে ভোটারদের বিপুল অংশগ্রহণ চোখে পড়েছে। বিশেষ করে গ্রামীণ ও সীমান্তবর্তী জেলাগুলিতে ৯০ শতাংশের বেশি ভোট পড়া প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ।
নির্বাচন কমিশনের সচেতনতা প্রচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটদানে উৎসাহ সব মিলিয়ে মানুষ যে দায়িত্বশীলভাবে ভোট দিয়েছেন, এই ঐতিহাসিক হারই তার সবচেয়ে বড় প্রমাণ।
এক কথায়, বাংলার মানুষ এবার ভোট দিয়েই লিখে ফেললেন নতুন ইতিহাস।
