Partha Bhowmick-Arup Biswas-Chandima Bhattacharya
Bengal Liberty: এবার SIR সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে কমিশনে ডেপুটেশন জমা রাজ্যের শাসক শিবিরের। বেলা গড়াতেই চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দফতরে হাজির হন। এরপর আগত তৃণমূলের প্রতিনিধিরা ডেপুটেশন জমা দেওয়ার কাজ সেরে প্রেস কনফারেন্স করেন।
কমিশনকে রীতিমতো কাঠ গোড়ায় দাঁড় করিয়ে অরূপ বিশ্বাস বলেন, ‘ SIR আন্তকে এখনও ৩৫ জনের মৃত্যু হয়ছে। কমিশনের তৈরি ওয়েবসাইটে ভুলে ভরা।’ তাঁর কথায়, ‘সাধারণ মানুষ এবং বুথ লেভেল অধিকারিকেরা বিভ্রান্তির শিকার।’ পুরো প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর মতামত প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘এত অল্প সময়ে বিএলওদের পক্ষে কীভাবে কাজ শেষ করা সম্ভব? কমিশন এখনও কুলপি বিধানসভার লিস্ট বের করে উঠতে পারেনি।

গেরুয়া শিবিরের দিকে ইঙ্গিত তৃণমূলের (TMC)
তাঁদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা শুনেই ভুল পথে হাঁটছে কমিশন। এদিন ঘাস ফুল শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ইচ্ছে করে প্রত্যেক বুথে ১৫০ থেকে ২০০ জন এর নাম বাদ দেয়া হয়ছে। একটি রাজনৈতিক দলের কথায় কমিশন এসব করছে। দুই কোটি মানুষের নাম বাদ দেবে বলে। তিনি জানান, কিছু ফর্মে ভুল ছবি দেওয়া রয়েছে। ক্রমিক নম্বর ভুল। এমনকী বাবার নাম স্বামীর নামও নাকি সব একই। চোপড়ার ঘটনার জন্য কমিশনের গাফিলতিকেই দায়ী করেছে তাঁরা।
এরপরেই দাবিপত্র পড়ে শোনান চন্দ্রিমা ভট্টাচার্য । শেষে পার্থ ভৌমিক বক্তব্য রাখেন। তিনি প্রশ্ন তোলেন,একটা রাজনৈতিক দল কীভাবে কমিশনের সব পদক্ষেপ আগেভাবেই জেনে যাচ্ছেন?
