sandeshkhali shahjahan
Bengal Liberty: জেলে বসেও শাহজাহানের দাপট! তাঁর কথায় অনুগামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনই অভিযোগ উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া এলাকার মণ্ডল পরিবারের।
তাঁদের অভিযোগ, জেলে থাকা সত্ত্বেও এলাকায় নিজের প্রভাব খাটাচ্ছেন সন্দেশখালির বেতাজ বাদশা। এমনকী এলাকায় আগুন লাগিয়ে দেওয়ারে হুমকিও দিচ্ছেন। তাঁরা আরও জানান, শাহজাহানের নির্দেশেই তাঁর অনুগামী মোসলেম শেখ ধারাবাহিক হুমকি দিচ্ছেন। ২০২৪ সালে জেল থেকে সরাসরি ফোন করে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছিলেন শাহজাহান। অভিযোগে পেয়ে সিবিআই তদন্ত করেছে।
মণ্ডল পরিবারের দাবি, (sandeshkhali shahjahan)
সরবেড়িয়া মোড়ে শাহজাহানের তৈরি বাজার তাঁদের জমির উপর নির্মিত। এই বিষিয়ে প্রশাসন ও সিবিআইয়ে অভিযোগ জানালে তাঁদের হুমকির মুখে পড়তে হয়। এমনকী আদালতের রায় তাঁদের পক্ষে গেলেও,সেই নির্দেশ মানে নি শাহজাহানের অনুগামীরা। তেমনটাই অভিযোগ মন্ডল পরিবারের সদস্যদের।
২ অগস্ট বাজার এলাকার একটি কর্মসূচিকে কেন্দ্র করে ফের মণ্ডল পরিবার বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও শাহজাহানের অনুগামীদের সঙ্গে। এরপরেই সরবেরিয়া এলাকা জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয় তাঁদের। পাল্টা মোসলেম শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মন্ডল পরিবারের সদস্য নির্মল মণ্ডল। আতঙ্কে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে মন্ডল পরিবার।
যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন শেখ শাহজাহান। তাঁর দাবি, শেখ শাহজাহানের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমাকে পরিকল্পিতভাবে বদনাম করা হচ্ছে।” তিনি আরও বলেন, এলাকায় ও বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজই সব প্রমাণ করতে পারবে।
