Bengal Liberty Desk, ৯ ডিসেম্বর, কলকাতা: ভারতে আর্টিফিশিয়াল ইন্টিলেজেন্ট বা AI ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত মাইক্রোসফটের CEO সত্য নাদেলার (Satya Nadella)। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দিল্লির বাসভবনে ‘AI’ এর পরিকাঠামো মূলক উন্নয়নে ১৭.৫ বিলিয়ন ডলার অর্থাৎ ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
কী জানালেন মাইক্রোসফটের CEO? (Microsoft boost India’s AI development)
এই বিষয়ে মাইক্রোসফটের CEO সত্য নাডেলা (Satya Nadella) মঙ্গলবার ঘোষণা করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষতা (AI Skill development) গড়ে তুলতে ভারতকে সহায়তা করার লক্ষ্যে তিনি ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছেন। এশিয়ায় মাইক্রোসফটের এটাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ।

মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করে এই ঘোষণা করেন সত্য নাডেলা। সেখানে তিনি লেখেন, ‘’ভারতের AI সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক আলোচনার জন্য ধন্যবাদ। দেশের উচ্চাকাঙ্ক্ষাকে আরও এগিয়ে নিতে মাইক্রোসফট এশিয়ায় আমাদের সর্ববৃহৎ বিনিয়োগ ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করছে। এই তহবিল ভারতের AI–কেন্দ্রিক ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষতা ও সার্বভৌম সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে।”
অপরদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)-র দ্রুত অগ্রগতি যে বিশ্বজুড়ে কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে, তা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক এক গবেষণা যুক্তরাজ্যের শ্রমবাজারে (Jobs in USA) আগামী দশ বছরে যে ধরনের অস্থিরতার ইঙ্গিত দিয়েছে, তা বিশেষজ্ঞদেরও চিন্তায় ফেলেছে।
ন্যাশনাল ফাউন্ডেশন ফর এডুকেশনাল রিসার্চের (NFER) রিপোর্ট বলছে, AI এবং অটোমেশন প্রযুক্তির বিস্ফোরণমুখী বৃদ্ধির ফলে দেশজুড়ে প্রায় ৩০ লক্ষ কম দক্ষতার (Skill learning)) চাকরি ২০৩৫ সালের মধ্যেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
এই ঝুঁকিতে পড়া চাকরির মধ্যে রয়েছে প্রশাসনিক সহকারী, গুদামের কর্মী, মেশিন অপারেটর, বিক্রয় বা গ্রাহক পরিষেবা, সাধারণ অফিস সহকারী, ট্রেড ও রুটিন ম্যানুয়াল কাজ। প্রধানত, যেসব কাজ নিয়মিত ও পুনরাবৃত্তিমূলক, AI বা অটোমেশনের (Automation) দ্বারা সহজেই প্রতিস্থাপিত হতে পারে।
