Bangladesh Protest on Osman Hadi's Death
Bengal liberty Desk, ১৮ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির অন্যতম নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর গতকাল, বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল বাংলাদেশ (Bangladesh)। রাস্তায় তাণ্ডব, পাথরবৃষ্টি, অগ্নিকাণ্ড। ভারতীয় সহকারী হাই কমিশনের বাইরে বিক্ষোভ, পাথরবৃষ্টি। বাংলাদেশের দু’টি সংবাদমাধ্যমের অফিসে আগুন। সংবাদমাধ্যমের অফিসে ঢুকে চলে ভাঙচুর। ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন শহরেও রাতভর তাণ্ডব। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ে (Bangladesh Protest on Osman Hadi’s Death)।
আক্রান্ত বাংলাদেশের সংবাদমাধ্যম (Bangladesh Protest on Osman Hadi’s Death)
বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে সে দেশের সংবাদমাধ্যমও। ঢাকার কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ (Prothom Alo) এবং ‘দ্য ডেলি স্টার’ (The Daily Star)- এর অফিসে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। ভিতরে আটকে পড়েন কর্মীরা। পরে দমকল এসে উদ্ধার করে সাংবাদমাধ্যমের কর্মীদের। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অফিসে ভাঙচুরের জেরে আজ, শুক্রবার সকালে বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় দুই দৈনিক ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেইলি স্টার’ প্রকাশিত হয়নি।
দুই সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে ফোনে কথা ইউনূসের (Bangladesh Protest on Osman Hadi’s Death)
হাদি মৃত্যুর পর বাংলাদেশে রাতভর তাণ্ডব নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রথম সারির দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর এ দিন রাতেই দুই সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউনূস। পাশে থাকার বার্তাও দিয়েছেন। শুক্রবার সকালে ইউনূসের প্রেস উইং থেকে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। ইউনূসের দফতরের বিবৃতি অনুযায়ী, প্রথম আলো-র সম্পাদক মতিউর রহমান এবং ডেলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতিষ্ঠান এবং সংবাদকর্মীদের উপর হামলাকে ন্যক্কারজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। এই দুঃসময়ে সরকার তাঁদের পাশে আছে এই বার্তা দিয়ে ইউনূস বলেন,”দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।” টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর ‘পূর্ণ নিরাপত্তা’ এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাসও দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্পাদকদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে হিংসার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন ইউনূস (Bangladesh Protest on Osman Hadi’s Death)।
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা (Bangladesh Protest on Osman Hadi’s Death)
এর আগে গতকাল মধ্য রাতে ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মহম্মদ ইউনুস। আগামীকাল, শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। ওইদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানানো হয়েছে (Bangladesh Protest on Osman Hadi’s Death)।
