Bengal Liberty : জাপানি নাগরিক ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর জনৈক মিউ ভারতে রাতের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং এটিকে তাঁর সফরের একটি স্মরণীয় অংশ হিসেবে বর্ণনা করেছেন। উদয়পুর থেকে আগ্রা পর্যন্ত ১৪ ঘণ্টার যাত্রাটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত ৩-টায়ার (৩এসি) কোচে সম্পন্ন করেছেন। তিনি পুরো যাত্রাটি উপভোগ করেছেন এবং কোচটিকে আরামদায়ক ও নিরাপদ বলে মনে করলেও, একটি বিষয়ে তাঁর অভিযোগ ছিল—ট্রেনের ভেতর এতটাই ঠান্ডা ছিল যে সেখানে স্বাচ্ছন্দ্যে থাকাটা কঠিন হয়ে পড়েছিল।
ইনস্টাগ্রামে তাঁর এই পোস্টটি প্রায় ৪০ হাজার বার দেখা হয়েছে এবং অনেক ব্যবহারকারী সেখানে নিজেদের অভিজ্ঞতা ও ভ্রমণের পরামর্শ শেয়ার করেছেন। তিনি জানান, আগে কখনো তিনি এমনভাবে ঘুম থেকে ওঠেননি, এই অভিজ্ঞতা তাকে পুরোপুরি সজাগ ও প্রাণবন্ত করে তুলেছে।ট্রেনের কামরার ভেতরে বেশ ঠান্ডা থাকা সত্ত্বেও, তিনি তার এই যাত্রা নিয়ে বেশ আনন্দিত ছিলেন। তিনি ৩এসি কম্পার্টমেন্টটিকে আরামদায়ক ও নিরাপদ বলে বর্ণনা করেছেন এবং ভারতীয় ট্রেনে রাতভর ভ্রমণের অভিজ্ঞতা কেমন হতে পারে, তা দর্শকদের সামনে তুলে ধরেছেন।


