Mehazabien Embezzlement Case
Bengal Liberty: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত জবাব দাখিলের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন (Mehazabien Embezzlement Case)।
অভিনেত্রীর বিরূদ্ধে অভিযোগ করেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি জানান ফেসবুকের মাধ্যমে মেহজাবীন চৌধুরীর সঙ্গে পরিচয় হয় তাঁর। দীর্ঘদিনের যোগাযোগের সূত্র ধরে পারিবারিক বুটিক ব্যবসার পার্টনার করার প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট প্রায় ২৭ লক্ষ টাকা নেওয়া হয়। আমিরুল ইসলামের দাবি, শুরুতে কিছুদিন মুনাফা দেওয়া হলেও পরে ব্যবসা কার্যক্রম শুরু না করে টাকা ফেরত দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।
আমিরুল ইসলাম নামে ওই ব্যক্তির আরও অভিযোগ, টাকা চাইতে গেলে একাধিকবার না করা হয় এবং এক পর্যায়ে তাঁকে হুমকি ও ভয় দেখানো হয়। তাঁর কথায়, একবার টাকা চাইতে গেলে তাঁকে অপমান ও মারধরের শিকার হতে হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় থানায় গেলে আদালতে মামলা করার পরামর্শ পান তিনি।
অভিযোগকারীর সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল না, দাবি অভিনেত্রীর (Mehazabien Embezzlement Case)
মেহজাবীন চৌধুরী এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক নেই এবং তাঁর নাম ব্যবহার করে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।
এর আগে আদালতে হাজির না হওয়ায় মেহজাবীন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ১৬ নভেম্বর তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।আগামী ১২ জানুয়ারি আদালতে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা (Mehazabien Embezzlement Case)।
