Ashneer Grover biopic news
Ashneer Grover biopic news

Ashneer Grover biopic news: বড়পর্দায় আসছে অশ্নীর গ্রোভারের বায়োপিক! এই চরিত্রে দেখা যাবে আমির খানকে? জল্পনায় উত্তাল বলিউড

Bengal Liberty, Kolkata :

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার (Shark Tank India) প্রথম সিজনে অন্যতম আলোচিত ‘শার্ক’ ছিলেন ব্যবসায়ী অশ্নীর গ্রোভার। তাঁর স্পষ্টভাষী মন্তব্য, কঠোর প্রতিক্রিয়া এবং প্রতিযোগীদের প্রতি সরাসরি বক্তব্য বহু সময়েই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এবার সেই অশ্নীর গ্রোভারকেই নিয়ে বড়পর্দায় বায়োপিক তৈরির জল্পনা ঘিরে ফের চর্চায় বলিউড।

Ashneer Grover biopic news
Ashneer Grover biopic news

পর্দায় আসছে অশ্নীর গ্রোভারের জীবনকাহিনি

জানা যাচ্ছে, অশ্নীর গ্রোভারের ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক উত্থান এবং বিতর্ক সব মিলিয়ে তাঁর জীবনের উপর ভিত্তি করে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরির পরিকল্পনা চলছে। তাঁর জনপ্রিয় আত্মজীবনী প্রকাশের পর থেকেই নাকি এই বায়োপিকের ভাবনা আরও জোরদার হয়। উল্লেখ্য এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিয়েছিলেন অশ্নীর। তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনের আরও অনেক অজানা অধ্যায় রয়েছে এবং সেই গল্পগুলো নিয়েই পরবর্তী প্রজেক্ট তৈরি হচ্ছে।

Ashneer Grover biopic news
Ashneer Grover biopic news

মুখ্য চরিত্রে আমির খান?

সবচেয়ে বড় চর্চা এখন ছবির কাস্টিং ঘিরে। বলিউড সূত্রে গুঞ্জন, এই বায়োপিকে অশ্নীর গ্রোভারের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা আমির খানকে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে এবং আমির খান প্রাথমিকভাবে প্রজেক্টটির প্রতি আগ্রহ দেখিয়েছেন। এমনকি তিনি স্ক্রিপ্ট পড়েও ফেলেছেন বলে দাবি সূত্রের। যদিও এই বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

প্রযোজনা ও নির্মাণ নিয়েও জল্পনা

শিল্পমহলের আরেকটি অংশের দাবি, এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকতে পারেন রাহুল মোদি। তবে এ নিয়েও এখনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হলেও কাস্ট ও টিম নিয়ে চূড়ান্ত ঘোষণা বাকি।

একাধিক বায়োপিক নিয়ে ব্যস্ত আমির?

অন্যদিকে, শোনা যাচ্ছে দাদাসাহেব ফালকে-র জীবন নিয়েও একটি বায়োপিকে অভিনয়ের কথা রয়েছে আমির খানের। ফলে একাধিক বায়োপিক প্রজেক্ট একসঙ্গে করলে তিনি কোনটিতে শেষ পর্যন্ত থাকবেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

সব মিলিয়ে অশ্নীর গ্রোভারের জীবন বড়পর্দায় আসবে কি না, এবং ওন স্ক্রিন সত্যিই আমির খানকে দেখা যাবে কি না তা নিয়ে এখন বলিউডে চলছে তীব্র জল্পনা।

আরও পড়ুন : সংঘর্ষবিরতি শুরু, তবুও সংঘর্ষের আবহে উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury