kharaj Mukherjee: প্রাণ হাতে নিয়ে ঘরে ফিরলেন অভিনেতা খরাজ মুখার্জী

Bengal Liberty

অবশেষে দেশে ফিরলেন অভিনেতা খরাজ মুখ্যোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতায় পা রাখলেন তিনি (kharaj Mukherjee) । নেপালে শুটিং করতে গিয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে সুস্থ ভাবে সস্ত্রীক কলকাতায় ফিরলেন অভিনেতা। সকলকে ধন্যবাদ জানালেন তিনি।

Bengali Actor Kharaj Mukherjee, Wife Stranded In Nepal Amid Devastating Floods

শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম

কলকাতায় ফিরেই নিজ মুখে জানালেন সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। অভিনেতা জানান, ” আপনারা সকলেই চিন্তায় ছিলেন। আমি পোখারায় শুটিং করতে গিয়েছিলাম। সেখানে শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম। অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সকল সমস্যা কাটিয়ে গোরখপুরে গিয়েছিলাম। সেখান থেকে ফ্লাইটে কলকাতা ফিরলাম। আপনাদের আশীর্বাদে আবার ফিরতে পেরেছি। আপনারা আমার জন্য এতটা প্রার্থনা করেছেন, তাই আমি ধন্য।”

 

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ হয়েছে। এখনও নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে প্রায় ২৮৮ থেকে ২৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে চরম সমস্যার মুখে পড়েছে প্রশাসন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury