Rachana Blames Organizers Over Yuva Bharati Incident
Bengal Liberty Desk, ১৯ ডিসেম্বর, কলকাতা: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ( Lionel Messi) ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachana Banerjee) । গোটা ঘটনার দায় আয়োজক সংস্থার ঘাড়েই চাপিয়েছেন তিনি। তাঁর মতে, সামান্য পরিকল্পনার অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা বাংলার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে (Rachana Blames Organizers Over Yuva Bharati Incident)।
আয়োজকদের কাঠগোড়ায় তুললেন অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Blames Organizers Over Yuva Bharati Incident)
রচনা বলেন, “মেসির মতো বিশ্বজয়ী ফুটবলারকে ঘিরে মানুষের আবেগ তৈরি হওয়ায়া স্বাভাবিক। হাজার হাজার দর্শক টিকিট কেটে এসেও মাঠে বসে তাঁকে দেখতে পাননি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্যোক্তারা যদি আগে থেকে সঠিক পরিকল্পনা করতেন, তাহলে দর্শকরা শান্তিপূর্ণভাবেই মেসিকে যথাযথ ভাবে দেখতে পারতেন। হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের আয়োজনের উদাহরণ টেনে তিনি বলেন, চাইলে বিষয়টি অনেক ভালোভাবে পরিচালনা করা যেত।”
শুভশ্রীর পাশে দাঁড়ালেন রচনা (Rachana Blames Organizers Over Yuva Bharati Incident)
এদিন যুবভারতীতে (Yuva Bharati Krirangan)উপস্থিত ভিআইপি ও সেলিব্রিটিদের নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলা নিয়ে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) বিরুদ্ধে যে বিতর্ক তৈরি হয়েছে, তা ভিত্তিহীন বলেই মনে করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য , শুভশ্রী সেখানে গিয়েছিলেন আমন্ত্রিত শিল্পী হিসেবে। এই ঘটনায় তাঁকে দায়ী করার কোনও যুক্তি হয় হয় না।
রচনা আরও বলেন, “যারা লিওনেল মেসিকে দেখার জন্য দূরদূরান্ত থেকে এসেছিলেন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এটি শুধু তাদের নয়, আমাদের সকলের জন্যই দুঃখজনক। মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee)নিজেও সকলের কাছে ক্ষমা চেয়েছেন। পরিকল্পনা সঠিকভাবে হলে ঘটনা এভাবে ঘটত না।”
সবমিলিয়ে যুবভারতীর ঘটনার জন্য আয়োজকদের গাফিলতিই মূল কারণ এমনটাই মনে করেন তারকা সাংসদ, এবং এই ঘটনার প্রেক্ষিতে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন বিশৃঙ্খলা আর ঘটবে না (Rachana Blames Organizers Over Yuva Bharati Incident)।
