Humayun Kabir son TMC
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে সরব বাবা, আর ছেলে এখনও তৃণমূল দলে, এই দ্বন্দ্ব নিয়েই শাসকদলে তীব্র আলোচনা। বাবরি মসজিদ শিলান্যাসের আগের দিন দল থেকে সাসপেন্ড হওয়ার পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর(Humayun Kabir) গত ২২ ডিসেম্বর নিজস্ব রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (Janata Unnayan Party)ঘোষণা করেছেন।
দলবদলের পরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) “প্রাক্তন মুখ্যমন্ত্রী” করবেন তিনি। স্বাভাবিকভাবেই সেই বক্তব্যের পর চর্চার কেন্দ্রে উঠে আসে তাঁর ছেলে গুলাম নবী আজাদ,(Gulam nabi ajad)যিনি এখনও বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।
ছেলের অবস্থান কী? (Humayun Kabir son TMC)
গুলাম নবী আজাদকে প্রশ্ন করাতে তিনি কোনও সিদ্ধান্ত এখনই জানাতে চান না। শুধু বলেন “পঞ্চায়েত সমিতিতে জিতেছি। পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছি। মানুষকে পরিষেবা দেওয়া তো আমার কাজ। আমি কাল কি করবো? কি করব না? সেটা আমার বক্তিগত পরকল্পনা। সেটা কেন আমি পাবলিককে বলতে যাব?”

আপনার বাবা নতুন দল গঠন করেছে,আপনি কি কোনও সিদ্ধান্ত নিয়েছেন? এই প্রশ্ন করাতে সরাসরি গুলামের জবাব, “আমার এই নিয়ে কোনও মন্তব্য নেই। দল পরিবর্তনের কোনও সম্ভাবনা আছে, তাও এখন বলতে পারব না। আমি বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। আমি রাজনৈতিক কর্মকান্ডে নেই। তৃণমূল কংগ্রেসের (TMC) কোনও পদে নেই।”
গোপনে দলবদলের সম্ভাবনা আছে কি না, সে প্রশ্নে তিনি বলেন, “এই মুহূর্তে কিছুই বলব না।”
তবে স্টুডেন্ট ও যুব রাজনীতিতে সক্রিয় থাকলেও এখন দলের কোনও আনুষ্ঠানিক পদে নেই গুলাম।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও এখনও তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার (Apurba sarkar) জানান,
“ঠিক সময়ে সব জানা যাবে। আলোচনা চলছে।”
এদিকে হুমায়ুন-পুত্র গুলাম বলছেন, “দলের মেজরিটি পার্সন মেম্বার যদি ওই পোস্টে না চায়। তাহলে সরিয়ে দেবে। থাকব না, হয়ে গেল। গল্প শেষ। আমি তো বলছি না তৃণমূল কংগ্রেস করছি! বা কোনও মিছিলে মিটিংয়ে গিয়েছি! আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। শুধু যে পোস্টে আছি সেই পোস্টের দায়িত্ব পালন করছি।”
