UPSC returns WB DGP panel
Bengal liberty Desk, ৬ জানুয়ারি, কলকাতা: আগামী ৩১ জানুয়ারির পর কে সামলাবেন রাজ্য পুলিশ (UPSC returns

WB DGP panel)? পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগ (UPSC returns WB DGP panel) ঘিরে তৈরি হল নজিরবিহীন প্রশাসনিক জটিলতা। রাজ্য সরকারের পাঠানো ডিজিপি প্যানেল ফেরত পাঠাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC returns WB DGP panel)। ফলে আগামী ৩১ জানুয়ারি বর্তমান ডিজিপি রাজীব কুমার (UPSC returns WB DGP panel) অবসর নেওয়ার পর রাজ্যে স্থায়ী ডিজিপি থাকবেন কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে (UPSC returns WB DGP panel)।
UPSC–র কড়া চিঠি, সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ (UPSC returns WB DGP panel)
সূত্রের খবর, UPSC–র অল ইন্ডিয়া সার্ভিসেস শাখার ডিরেক্টর নন্দকিশোর কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা কমিশনের পক্ষে সম্ভব নয়। বরং রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ (supreme court guidelines) হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশ সিং মামলার নির্দেশ মানেনি রাজ্য (UPSC returns WB DGP panel)?
চিঠিতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ‘প্রকাশ সিং মামলা’র নির্দেশের উল্লেখ করে বলা হয়েছে, বর্তমান ডিজিপির (UPSC returns WB DGP panel) মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে পরবর্তী ডিজিপি (UPSC returns WB DGP panel) বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই মত কমিশনের (UPSC returns WB DGP panel)।
দেড়–দুই বছরের বিলম্বে প্যানেল পাঠানো (UPSC returns WB DGP panel)

UPSC সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ডিজিপি মনোজ মালব্যর (UPSC returns WB DGP panel) নির্ধারিত দু’বছরের মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী, তার অন্তত তিন মাস আগে—২০২৩ সালের সেপ্টেম্বরেই—সিনিয়র IPS আধিকারিকদের নাম পাঠানো উচিত ছিল। অথচ রাজ্য সরকার সেই প্রস্তাব পাঠায় প্রায় দেড় থেকে দুই বছর পরে, ২০২৫ সালের জুলাই মাসে। এই বিলম্বকে সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি লঙ্ঘন হিসেবেই দেখছে কমিশন (UPSC returns WB DGP panel)।
প্যানেলের নাম নিয়েই প্রশ্ন (UPSC returns WB DGP panel)

২০২৫ সালের জুলাইয়ে পাঠানো প্যানেলে ছিল রাজীব কুমার (UPSC returns WB DGP panel), রাজেশ কুমার ও রণধীর কুমারের নাম। গত অক্টোবরে UPSC–র এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। প্রশ্ন ওঠে—২০২৩ সালে তালিকা না পাঠিয়ে ২০২৫ সালে পাঠানো হল কেন (UPSC returns WB DGP panel)?
জটিলতা আরও বেড়েছে প্যানেলে থাকা আধিকারিকদের অবসর সংক্রান্ত কারণে। রাজীব কুমার ও রাজেশ কুমারের (UPSC returns WB DGP panel) অবসর আর ছ’মাসেরও কম সময়ের মধ্যে। UPSC–র (UPSC returns WB DGP panel) নিজস্ব গাইডলাইন অনুযায়ী, এত স্বল্প মেয়াদ বাকি থাকলে কাউকে ডিজিপি প্যানেলে রাখা যায় কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে।
এই অবস্থায় UPSC ভারতের অ্যাটর্নি জেনারেলের মতামত চায় (UPSC returns WB DGP panel)। তাঁর পরামর্শও স্পষ্ট—এই জটিলতার চূড়ান্ত মীমাংসা একমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে। UPSC–র হাতে আর কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই (UPSC returns WB DGP panel)।
