Israel Gaza
Israel Gaza

গাজা দখলের পক্ষে ইজরায়েল (Israel Gaza)

Bengal Liberty: গাজা উপত্যকায় স্থায়ীভাবে ইজরায়েলের (Israel Gaza) দখলদারিত্ব বজায় রাখার পক্ষে প্রকাশ্যে প্রশ্ন তুললেন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে― গাজায় ইসরায়েলের কোনও স্থায়ী সামরিক উপস্থিতি গ্রহণযোগ্য নয়। তাও, সেটেলর প্রসঙ্গে কেন ইজরায়েল এমন মনভাব পোষণ করছে?

আন্তর্জাতিক মহলের প্রশ্ন (Israel Gaza)

মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের দেশগুলোর অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তারা গাজাকে ভবিষ্যতে প্যালেস্তাইন রাষ্ট্রের অংশ হিসেবেই দেখতে চায়। এই প্রেক্ষাপটে ইজরায়েলের জায়নবাদী মনোভাব দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করে তুলছে বলে মত কূটনৈতিক মহলের। ইজরায়েলি কর্মকর্তাদের দাবি, গাজায় দীর্ঘমেয়াদি সামরিক নিয়ন্ত্রণ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ভবিষ্যতে হামলা ঠেকাতে এই অঞ্চলে স্থায়ী উপস্থিতি অপরিহার্য।

Israel Gaza
Israel Gaza

অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজার স্থায়ী দখলদারিত্ব শুধু সামরিক কৌশল নয়। একটি দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত। তবে, এর ফলে ইজরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে পারে। গাজায় বসবাসকারী প্রায় ২৩ লক্ষ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলোর জানিয়েছেন, স্থায়ী দখল মানে স্বশাসন এবং স্বাধীনতা লাভের আশা কম। এর জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অস্থিরতা বাড়তে পারে।

[embedyt] https://www.youtube.com/watch?v=PLbAGUhKUkU[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury