WhatsApp Privacy Policy India
Bengal Liberty , ৩ ফেব্রুয়ারি : হোয়াট্সঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট (WhatsApp Privacy Policy India)। আমেরিকার এই সোশ্যাল মিডিয়া মেসেজিং সংস্থার প্রাইভেসি পলিসি নিয়ে তীব্র সমালোচনা করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত(WhatsApp Privacy Policy India)। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মার্কিন টেক জায়ান্ট সংস্থাকে ভৎসনা করে বলেন ,” আপনারা গোপনীয়তা নিয়ে ছেলেখেলা করতে পারেন না। আমাদের কোনো তথ্য আপনাদের আমরা ফাঁস করতে দেব না…. ”
হোয়াট্সঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট(WhatsApp Privacy Policy India)। মার্কিন টেক জায়ান্ট সংস্থার প্রাইভেসি পলিসিকে কেন্দ্র করে কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি বিচারপতি সূর্য কান্ত। মঙ্গলবার শীর্ষ আদালতে(WhatsApp Privacy Policy India) শুনানিকালে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “গোপনীয়তা নিয়ে ছেলেখেলা করা চলবে না। ভারতীয় নাগরিকদের তথ্য আমরা কোনওভাবেই ফাঁস হতে দেব না।”

হোয়াট্সঅ্যাপের যুক্তি মানেনি আদালত (WhatsApp Privacy Policy India)
২০২১ সালের হোয়াট্সঅ্যাপ প্রাইভেসি পলিসি(WhatsApp Privacy Policy India) সংক্রান্ত একটি মামলার শুনানিতে এদিন আদালতে সওয়াল করেন সংস্থার পক্ষের আইনজীবীরা। তাঁদের দাবি ছিল, আন্তর্জাতিক নিয়ম মেনেই এই গোপনীয়তার নীতি তৈরি করা হয়েছে এবং তথ্য আদানপ্রদান শুধুমাত্র মেটার অভ্যন্তরীণ ক্ষেত্রেই সীমাবদ্ধ। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট।

ভারত ও ইউরোপের নীতিগত পার্থক্য তুলে ধরল বেঞ্চ(WhatsApp Privacy Policy India)
আদালত স্পষ্ট জানিয়ে দেয়, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীর তথ্য আদান প্রদান কোনওভাবেই গ্রহণযোগ্য নয়(WhatsApp Privacy Policy India)। একই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ উল্লেখ করে, ভারতের গোপনীয়তা (WhatsApp Privacy Policy India) সংক্রান্ত আইন ও ইউরোপীয় নীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে, যা উপেক্ষা করা যাবে না।
কেন্দ্রের প্রশ্ন : তথ্য অপব্যবহারের আশঙ্কা (WhatsApp Privacy Policy India)
সরকারের তরফে সওয়াল করে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা (WhatsApp Privacy Policy India)আদালতকে জানান, হোয়াট্সঅ্যাপের গোপনীয়তা নীতির অপব্যবহারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কীভাবে ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিক লাভের জন্য কাজে লাগানো হতে পারে, সেই বিষয়টিও আদালতের নজরে আনেন তিনি। ন্যাশনাল ল ট্রাইবুনালের একটি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল হোয়াট্সঅ্যাপ কর্তৃপক্ষ, সেই মামলারও শুনানি হয় এদিন।
দু’পক্ষের সওয়াল-জবাব শেষে প্রধান বিচারপতি কড়া বার্তায় বলেন, “যদি আপনারা ভারতের সংবিধান মেনে চলতে না পারেন, তাহলে দেশ ছেড়ে চলে যাওয়ার পথ খোলা রয়েছে। নাগরিকদের গোপনীয়তার সঙ্গে কোনও আপস করা হবে না।”
সাধারণ মানুষের বোঝার প্রশ্নে উদ্বেগ(WhatsApp Privacy Policy India)
আদালত আরও প্রশ্ন তোলে, হোয়াট্সঅ্যাপের গোপনীয়তার নথি একজন সাধারণ মানুষ—বিশেষত যিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন—তিনি আদৌ বুঝতে পারবেন কি না। এই অস্পষ্টতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের কোনও তথ্য মেটা বা হোয়াট্সঅ্যাপ প্রকাশ করতে পারবে না। পাশাপাশি তথ্যের গোপনীয়তা সংক্রান্ত বিষয়ে হোয়াট্সঅ্যাপ ও মেটা কর্তৃপক্ষকে বিস্তারিত ব্যাখ্যা পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
