Mamata Banerjee at SC on SIR case
Mamata Banerjee at SC on SIR case

দেশের নজর সুপ্রিম কোর্টে, (Mamata Banerjee at SC on SIR case) SIR মামলায় নিজেই সওয়াল করতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Bengal Liberty Desk, ৪ ফেব্রুয়ারি, দিল্লি: নজিরবিহীন এক মুহূর্তের সাক্ষী হতে চলেছে সুপ্রিম কোর্ট (Mamata Banerjee at SC on SIR case)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া সংক্রান্ত মামলার শুনানিতে আজ, বুধবার দেশের সর্বোচ্চ আদালতে স্বয়ং উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at SC on SIR case)। দেশের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতের শুনানিতে সরাসরি অংশ নিয়েছেন। অতঃপর আজ, শুনানিতে শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ (Mamata Banerjee at SC on SIR case)।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি (Mamata Banerjee at SC on SIR case) হবে। জানা গিয়েছে, SIR নিয়ে প্রধান বিচারপতির এজলাসে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছিল আগেই৷ তাই সমস্ত মামলার শুনানি একত্রেও করা হতে পারে (Mamata Banerjee at SC on SIR case)৷

Mamata Banerjee at SC on SIR case
Mamata Banerjee at SC on SIR case

সূত্রের খবর, আজ, বুধবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পৌঁছান (Mamata Banerjee at SC on SIR case)। তাঁর উপস্থিতির জন্য প্রয়োজনীয় অনুমতি আগেই আদালতের তরফে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে, এদিন সকাল ৯টা ৫৫ নাগাদ দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের সরকারি বাসভবন থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at SC on SIR case)। ১ নম্বর কোর্টে তাঁর মামলার শুনানি রয়েছে সকাল ১০টা ১৫ মিনিটে (Mamata Banerjee at SC on SIR case)।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, SIR সংক্রান্ত মামলায় মামলাকারী হিসেবেই মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করবেন বলে জানা গিয়েছে (Mamata Banerjee at SC on SIR case)। ফলে এই শুনানি শুধু আইনগত দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল (Mamata Banerjee at SC on SIR case)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছে তৃণমূল কংগ্রেস। সেই প্রেক্ষিতেই এই মামলা দায়ের করা হয়েছিল (Mamata Banerjee at SC on SIR case)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury