Sukanta Majumdar statement
Sukanta Majumdar statement

DA মামলায় ‘সুপ্রিম’ রায়ে মমতাকে তীব্র কটাক্ষ সুকান্তর (Sukanta Majumdar statement)

Bengal Liberty, Kolkata: দীর্ঘ লড়াই, অটল সংকল্প ও অবিচল ধৈর্যের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের প্রাপ্য DA পেতে চলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে বলে মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar statement)।

Sukanta Majumdar statement
Sukanta Majumdar statement

সুকান্ত মজুমদরের অভিযোগ (Sukanta Majumdar statement)

দীর্ঘদিন ধরে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ আটকে রেখেছিলেন। কর্মচারীদের ন্যায্য অধিকার না দিয়ে রাজ্য সরকার জনগণের করের টাকা খরচ করে নামী-দামী আইনজীবী নিয়োগ করে আদালতে লড়াই করেছে, শুধুমাত্র ডিএ না দেওয়ার জন্য। অশালীন ভাষা, অবমাননা, কটূক্তি সহ নানা অপ্রস্তুত মুহূর্তের স্বীকার হতে হয়েছিল বলে দাবি কর্মচারী সংগঠনগুলির।

Sukanta Majumdar statement
Sukanta Majumdar statement

সুকান্ত মজুমদারের বক্তব্য(Sukanta Majumdar statement), দীর্ঘদিনের শান্তিপূর্ণ ও নীতিগত আন্দোলনের মাধ্যমেই তাঁরা প্রমাণ করে দিয়েছেন—অধিকার ভিক্ষা নয়, লড়াই করেই আদায় করতে হয়। এই জয় শুধুমাত্র ডিএ পাওয়ার জয় নয়—এটি ন্যায় বিচারের জয়।

 

 

ঐতিহাসিক জয়ে অভিনন্দন (Sukanta Majumdar statement)

ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার রক্ষা করায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান সুকান্ত মজুমদার(Sukanta Majumdar statement)। তাঁর কথায়, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে—ডিয়ারনেস অ্যালাউন্স কোনও দয়া বা অনুগ্রহ নয়, এটি কর্মচারীদের আইনসম্মত ও অবিচ্ছেদ্য অধিকার।

এই ঐতিহাসিক মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েই তাঁরা এই লড়াই জিতেছেন, যা ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।’

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury