North Bengal Earthquake
North Bengal Earthquake

শেষ ১২ ঘণ্টায় একের পর এক কম্পন!North Bengal Earthquake সিকিমে ১২ বার ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্কে পর্যটকরা

Bengal Liberty, Kolkata: পাহাড়ি অঞ্চলে ফের ভূমিকম্পের দাপট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে অন্তত ১২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিকিম(North Bengal Earthquake)। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি, তবুও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে।

সবচেয়ে বেশি কম্পন কোথায়?North Bengal Earthquake

সবচেয়ে বড় কম্পনটি ধরা পড়ে রাত ১টা ৯ মিনিটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। পশ্চিম সিকিমের গ্যালশিং এলাকায় ভূগর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে ছিল উৎসস্থল। এরপর একাধিক মৃদু কম্পন হতে থাকে সিকিমের বিভিন্ন অংশে।

North Bengal Earthquake
North Bengal Earthquake

গ্যাংটক, মঙ্গন, নামচি সহ একাধিক এলাকায় রাতভর কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েকটি কম্পনের মাত্রা ছিল ২.৪ থেকে ৩.৯ এর মধ্যে। ভোরের পরেও একাধিকবার কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

উত্তরবঙ্গ-সহ পার্শ্ববর্তী এলাকাতেও প্রভাব North Bengal Earthquake

শুধু সিকিমই নয়, কম্পনের প্রভাব পড়ে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল অংশেও। পাশাপাশি অসম, নেপাল এবং চিনের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
মধ্যরাতের পর থেকেই পাহাড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকেই ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

North Bengal Earthquake
North Bengal Earthquake

আবহাওয়া দফতরের কী বক্তব্য? North Bengal Earthquake

সিকিম আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম কম্পনের তীব্রতা বেশি ছিল। তার পর থেকে ধারাবাহিকভাবে মৃদু কম্পন হয়েছে, যা সিকিমের বিভিন্ন প্রান্তে অনুভূত হয়েছে।

পর্যটনের মরশুমে এই ধারাবাহিক ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি হয়নি, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury