Pariksha Pe Charcha 2026
Pariksha Pe Charcha 2026

Pariksha Pe Charcha 2026 ‘নম্বর নয়, জীবনের দিশাই আসল’, ‘পরীক্ষা পে চর্চা’-Pariksha Pe Charcha 2026র নবম সংস্করণে পড়ুয়াদের সাথে প্রধানমন্ত্রী মোদি

Bengal Liberty Desk , ৬ ফেব্রুয়ারি: দেশজুড়ে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘পরীক্ষা পে চর্চা’-র (Pariksha Pe Charcha 2026) নবম সংস্করণে গুজরাটের দেবমোগরা, তামিলনাড়ুর কোয়েম্বাটুর, ছত্তিশগড়ের রায়পুর, আসামের গুয়াহাটি এবং দিল্লির লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবন-দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশ নেয়।

Pariksha Pe Charcha 2026
Pariksha Pe Charcha 2026

কী কী টিপস দিলেন প্রধানমন্ত্রী? (Pariksha Pe Charcha 2026)

পরীক্ষার চাপ ও নম্বরের প্রতিযোগিতা নিয়ে স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,”নম্বর এখন এক ধরনের রোগে পরিণত হয়েছে। টপারদের নামও মানুষ মনে রাখে না। তাই নম্বরের পিছনে না ছুটে জীবন কেমন হওয়া উচিত, সেই দিকেই মনোযোগ দেওয়া জরুরি।”

Pariksha Pe Charcha 2026
Pariksha Pe Charcha 2026

সময় ম্যানেজমেন্ট প্রসঙ্গে মোদির পরামর্শ, রাতে ঘুমোতে যাওয়ার আগে পরদিনের কাজ ডায়রিতে লিখে রাখা উচিত। দিনের শেষে কোন কাজ হল, কোথায় সময় নষ্ট হল-তা নিজে বিশ্লেষণ করলে সময়ের সদ্ব্যবহার সম্ভব।

দ্বাদশ শ্রেণির সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, আগে দ্বাদশ শ্রেণির ভিত মজবুত করা দরকার। তাড়াহুড়ো না করে পড়ুয়াদের আরও বিকশিত হওয়ার সময় দেওয়া উচিত।

দক্ষতা বনাম নম্বর প্রসঙ্গে মোদী বলেন, জীবনে ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন দক্ষতা ও পেশাদার দক্ষতা, দুটোই সমানভাবে গড়ে তোলা দরকার। ঘুম, শরীরচর্চা ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও শিক্ষার অংশ।

সবচেয়ে চর্চিত বিষয় গেমিং নিয়ে কী বললেন মোদি? (Pariksha Pe Charcha 2026)

গেমিং প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, শুধু বিনোদনের জন্য নয়- গেমিংকে দক্ষতা হিসেবে গড়ে তুলতে হবে এবং নতুন গেম তৈরির দিকেও নজর দিতে হবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা ও অনলাইন বেটিং গেম থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

Pariksha Pe Charcha 2026
Pariksha Pe Charcha 2026

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা (Pariksha Pe Charcha 2026)

শিক্ষকদের উদ্দেশে মোদির পরামর্শ, পড়ুয়াদের থেকে খুব বেশি এগিয়ে না গিয়ে এক ধাপ এগিয়ে থাকা উচিত। আগাম পাঠ্যসূচি জানালে পড়ুয়াদের আগ্রহ বাড়ে। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের মা-বাবা, শিক্ষক বা পরিচিতরা, যে যাই বলুক না কেন, নিজের উপরে বিশ্বাস রাখো এবং নিজের প্যাটার্ন অনুসরণ করো।” প্রধানমন্ত্রী আরও বলেন, পড়াশোনার কোনও একমাত্র নির্দিষ্ট প্যাটার্ন নেই-নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পদ্ধতি বেছে নেওয়াই শ্রেয়।

রেকর্ড অংশগ্রহণ, শিক্ষকের ভূমিকায় প্রধানমন্ত্রী (Pariksha Pe Charcha 2026)

এবারের ‘পরীক্ষা পে চর্চা’ আগের সমস্ত রেকর্ড ভেঙেছে। প্রায় সাড়ে চার কোটি পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক এই অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,”যে যাই বলুক, নিজের উপর বিশ্বাস রাখো। লক্ষ্য থাকবে চ্যালেঞ্জিং, কিন্তু অসম্ভব নয়।” শুধু পরীক্ষার নয়, জীবনের পরীক্ষারও পাঠ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। পরীক্ষাকে উৎসবের মতো নেওয়ার আহ্বান জানিয়ে পড়ুয়াদের মনোবল বাড়ালেন তিনি।

ট্যুইট কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Pariksha Pe Charcha 2026)

এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় অনুষ্ঠান ‘পরীক্ষা পে চর্চা’- প্রসঙ্গে ট্যুইট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে জিএমসি বালাযোগী অডিটরিয়াম-এ উপস্থিত ছিলেন তিনিও। তারপরই সুকান্ত লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির ‘পরীক্ষা পে চর্চা’ কেবল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠান নয়, এটি সমাজের প্রতিটি মানুষের জন্যই অনুপ্রেরণার এক শক্তিশালী বার্তাবাহক।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury