ল্যাপটপে প্রধানমন্ত্রীর ১৪০ তম 'মন কী বাত' অনুষ্ঠান শুনলেন শুভেন্দু অধিকারী
ল্যাপটপে প্রধানমন্ত্রীর ১৪০ তম 'মন কী বাত' অনুষ্ঠান শুনলেন শুভেন্দু অধিকারী

ল্যাপটপে প্রধানমন্ত্রীর ১৪০ তম ‘মন কী বাত’ অনুষ্ঠান শুনলেন শুভেন্দু অধিকারী

Bengal Liberty : ল্যাপটপে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ‘মন কি বাত’-এর ১৪০তম পর্ব সম্প্রচারিত হয়। এতে যুবসমাজকে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস নিয়ে বার্তা দেওয়ার বিষয়টিও উঠে আসে। ডিজিটাল মাধ্যমে ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব শুনে এক্স মাধ্যমে নিজের অনুভূতির কথা জানান শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, সাইবারতা, নেশামুক্ত সমাজ ও প্রযুক্তির সদ্ব্যবহার, সাইবারতা, নেশামুক্ত সমাজ ও প্রযুক্তির সদ্ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তাঁর এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। যা উন্নত ভারত গড়ার অন্যতম একটি পথ তা নিঃসন্দেহ বলা যেতে পারে।

মুখ্যমন্ত্রী আরও জানান, নেশামুক্ত গড়ার লক্ষ্যে তাঁর আজকের মূল্যবান বার্তা সমস্ত দেশবাসী, বিশেষ করে সমাজের কাছে অত্যন্ত অনুপ্রেরনাদায়ক। প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে যুবসমাজকে ‘খেলো প্রধানমন্ত্রী ইয়থ গেমস’-এ অংশগ্রহণ করতে আহ্বান জানান। এর পাশাপাশি দেশসেবায় আরও নিষ্ঠাবান হতে এবং আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন। উল্লেখ্য প্রতি রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সেখানে তিনি নানা বিষয়ে তুলে ধরেন দেশবাসীর উদ্দেশ্যে। সেইমতো এদিনও এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।