Vidyasagar Bridge Traffic Update
Vidyasagar Bridge Traffic Update

৮ ফেব্রুয়ারি টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প রুট (Vidyasagar Bridge Traffic Update)

Bengal Liberty, পৌলমী গোস্বামী, kolkata : আবারও সপ্তাহন্তে বড় প্রভাব পড়তে চলেছে শহরের যান চলাচলে। গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু(Vidyasagar Bridge Traffic Update)। সেতুর গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা সংক্রান্ত কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এর ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

গত কয়েক মাস ধরেই নির্দিষ্ট সময় সেতু বন্ধ রেখে কাজ করা হচ্ছে। এমনকি জানুয়ারি মাসেও দীর্ঘ সময়ের জন্য সেতু বন্ধ রাখা হয়েছিল। নিত্যযাত্রীদের অসুবিধা কমাতে মূলত ছুটির দিন বেছে নেওয়া হচ্ছে বলেই জানা গেছে।

Vidyasagar Bridge Traffic Update
Vidyasagar Bridge Traffic Update

কেন বন্ধ রাখা হচ্ছে সেতু? (Vidyasagar Bridge Traffic Update)

বিদ্যাসাগর সেতু হাওড়া ও কলকাতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগের রাস্তা। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সেতু ব্যবহার করে। দীর্ঘদিন ব্যবহারের ফলে পরিকাঠামোগত অংশগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। এই কারণেই পর্যায়ক্রমে সপ্তাহান্তে সেতু বন্ধ রেখে বড় মাপের সংস্কার কাজ করা হচ্ছে বলে জানা গেছে

Vidyasagar Bridge Traffic Update
Vidyasagar Bridge Traffic Update

কোন কোন রুটে ঘুরতে হবে যানবাহনকে? (Vidyasagar Bridge Traffic Update)

AJC Bose Road দিক থেকে এলে:
গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ে পাঠানো হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। প্রয়োজনে কেপি রোডেও ঘোরানো হতে পারে।
JN Island / KP Road দিক থেকে এলে:
১১ ফার্লং গেট হয়ে যানবাহন হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাবে। তারপর সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
খিদিরপুর – CGR Road দিক থেকে এলে:
হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে যানবাহন।
Y-Point Ramp (KP Road দিক) থেকে এলে:
Y-পয়েন্ট থেকেই গাড়ি ঘুরিয়ে ১১ ফার্লং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে কেপি রোড ও রেড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য আর্টেরিয়াল রোডেও ডাইভারশন দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

যাত্রীদের জন্য কী পরামর্শ? (Vidyasagar Bridge Traffic Update)

প্রশাসনের তরফে বলা হয়েছে, যাত্রীরা যেন আগে থেকেই রুট পরিকল্পনা করে বের হন। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিম কলকাতার রাস্তাগুলিতে বাড়তি যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার ভ্রমণ বা জরুরি কাজ থাকলে বিকল্প রুট মাথায় রেখে বেরোনোর পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury