Bengal Liberty: পিডব্লিউডি (PWD)-র মেরামতির কাজের জন্য আগামী সোমবার (২৭ জুলাই ২০২৬) থেকে বালি ব্রিজের দিল্লি রোড ও বোম্বে রোডমুখী একটি লেন বন্ধ রাখা হচ্ছে। এর ফলে ডানলপ থেকে দিল্লি রোড বা বোম্বে রোডগামী সমস্ত সরকারি ও বেসরকারি বাসকে এবার নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করতে হবে।

কোথায় হল সিদ্ধান্ত? (PWD Repair Balli Bridge)
হাওড়ার জেলা ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগ, মোটর ভেহিক্যালস বিভাগ এবং ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসুর এক যৌথ বৈঠকে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বিশেষ কৃতজ্ঞতা (PWD Repair Balli Bridge)
যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং বাসগুলি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ায় রাজ্যের পরিবহণ মন্ত্রী এবং পরিবহণ সচিবকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।


