Bhupendra Yadav on TMC
Bhupendra Yadav on TMC

Bhupendra Yadav on TMC : কেন্দ্রীয় প্রকল্পের অর্থ লুটেছে তৃণমূল: ভূপেন্দ্র

Bengal Liberty, Kolkata:

বিজ্ঞান – শিক্ষায় বরাদ্দ কম, মাদ্রাসায় ৫৭১৩ কোটি!

কেন্দ্র অর্থ বরাদ্দ করে না। বঞ্চিত বাংলা। এই স্লোগান দিয়ে সভা মাত করেন পিসি ভাইপো(Bhupendra Yadav on TMC)। কিন্তু তথ্য বলছে, গ্রামীণ বিকাশ মন্ত্রক কোটি কোটি টাকা হোক কিংবা মানরেগা প্রকল্প। তৃণমূলী সরকার কোনও টাই সঠিকভাবে হতে দেয়নি। যা পেয়েছে শুধুই লুটে পুটে খেয়েছে।

আজ কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এমনই অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, গ্রামীণ বিকাশ মন্ত্রক ১ লক্ষ ১০ হাজার কোটির অনুদান দেওয়া হয়েছে বাংলার সরকারকে। কিন্তু কাজ হয়নি। এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের অধীন মনরেগা প্রকল্প চালু শুরু হয়েছিল। তাও সঠিকভাবে এগোয়নি।

Bhupendra Yadav on TMC
Bhupendra Yadav on TMC

কেন্দ্র বনাম রাজ্য অর্থ বরাদ্দ বিতর্ক

রিপোর্ট বলছে, অর্থ নয়ছয় হয়েছে। আবাস যোজনার টাকা সঠিকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি। যা নিয়ে গত দু বছর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তও শুরু করেছিল।

শুধু তাই নয়, পিএম পোষণ যোজনায় দুর্নীতি হয়েছে(Bhupendra Yadav on TMC)। কেন্দ্রীয় সরকারের দিশা বৈঠক হয়। কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ সরকার। এ রাজ্যে একটাও হয়নি।

Bhupendra Yadav on TMC
Bhupendra Yadav on TMC

ভূপেন্দ্র যাদব বলেন, ‘আয়ুষ্মান যোজনা, পিএম কিষান যোজনার একটাও চলতে দেওয়া হয়নি। এই রাজ্য লো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে চলছে। ফলে রাজ্য সরকারের বাড়ছে ধারের বোঝা। হচ্ছে না রোজগার। পশ্চিমবঙ্গের ভবিষ্যত তো এরা নষ্ট করছে। কাজেই এটাই তৃণমূলের শেষ বাজেট শুধু নয়, এটা তৃণমূলের বিদায়পত্র।’।

বিজ্ঞান শিক্ষায় কম বরাদ্দ

বাংলা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশচন্দ্র বসুর ভূমি। অথচ এখানে বিজ্ঞান শিক্ষায় কম বাজেট। আর মাদ্রাসায় বেশি অনুদান বরাদ্দ করা হয়েছে। ৫,৭১৩.৬১ কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র মাদ্রাসায়(Bhupendra Yadav on TMC)। উত্তরবঙ্গে ৩ কোটি মানুষ রয়েছে কিন্তু বাজেটে মাত্র ৯১০ কোটি টাকা দেওয়া হয়েছে। মাদ্রাসার নামে টাকা বিলিয়ে দিচ্ছে এই সরকার বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

ভাতা নয়, মহিলাদের স্বনির্ভর করার প্রসঙ্গে ভূপেন্দ্র যাদব জানান, বিজেপির একাধিক রাজ্যে মহিলাদের ২ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে স্বনির্ভর করার জন্য। কিন্তু বাংলায় কী? এই বাংলাকেই অন্যভাবে সাজানো যে। এখানে টেক্সটাইল শিল্প এত ভালো হতে পারে। কিন্তু সেই নিয়ে কোনও রূপরেখা নেই তৃণমূলী সরকারের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury