Bomb threat at Kolkata Airport
Bengal Liberty, কলকাতা: শনিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ আতঙ্ক ছড়ায়, যখন IndiGo-র কলকাতা থেকে শিলং-গামী বিমানের শৌচাগারে পাওয়া যায় বোমার হুমকিসূচক চিরকুট (Bomb threat at Kolkata Airport)।

কী ঘটেছে? (Bomb threat at Kolkata Airport)
আজ সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ হঠাৎ ছড়িয়ে পড়ে আতঙ্ক। IndiGo-র কলকাতা থেকে শিলং-গামী বিমানে যাত্রীরা চমকে যান, যখন উড়ানের ঠিক আগে বিমানের শৌচাগারে পাওয়া যায় একটি চিরকুট ‘বোমা রাখা আছে’। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, যাত্রীদের দৌড়ঝাপ এবং বিমানকর্মীদের তৎপরতায় শুরু হয় নিরাপত্তা তল্লাশি। ফ্লাইটটি সকাল ৯টা ১৫ মিনিটে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু চিরকুটটি দেখা মাত্রই যাত্রীরা আতঙ্কিত হন। বিমানের ক্রু অবিলম্বে বোর্ডিং বন্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিমানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
যাত্রীদের নামানো ও তল্লাশি (Bomb threat at Kolkata Airport)
বিমানবন্দর ও নিরাপত্তা দল দ্রুত ব্যবস্থা নেন। সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং পুরো বিমান ও লাগেজ তল্লাশি করা হয়। বিমানবন্দর সূত্র জানা গেছে, চিরকুটটি কে রেখেছিল তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

পূর্বের ঘটনা (Bomb threat at Kolkata Airport)
এর আগে, গত জানুয়ারিতে দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার IndiGo-র বিমানে বোমার হুমকি আসে। ২২২ জন যাত্রী নিয়ে উড়ানের পর বিমানটি জরুরি ভিত্তিতে লখনউয়ে অবতরণ করে তল্লাশি চালানো হয়।আরও আগে, কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে (৬ই৫২২৭) হুমকির ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে বিমানবন্দরে জানায়, বিমানে বোমা আছে। সঙ্গে সঙ্গে ১৯৫ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিয়ে তল্লাশি চালানো হয়। সবশেষে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে। ফ্লাইটটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শিলঙের উদ্দেশ্যে রওনা হবে। এ ধরনের ঘটনা নতুন নয়, তাই বিমানযাত্রীদের সতর্ক থাকা ও বিমানবন্দর নির্দেশনা মেনে চলা জরুরি।

