Suvendu Adhikari political revenge
Bengal Liberty, Kolkata: তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দুর প্রতিশোধ চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছাল। সম্প্রতি ময়নার বিজেপির ‘লিলিপুট নেতা’ চন্দন মণ্ডলকে তৃণমূলে যোগদান করিয়ে কুণাল ঘোষ হুমকি দিয়েছিলেন, ‘পিকচার আভি বাকি হে।’ সেই রেশ কাটতে না-কাটকে ঘাস-ফুল শিবিরের নেতা সংগ্রাম দোলুইকে পদ্ম শিবিরে সামিল করলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, এটাই বিরোধী দলনেতার বদলা।
বস্তুত, ২১-এর বিধানসভা নির্বাচনে সংগ্রাম দোলুই ময়নাতে বিজেপি প্রার্থী অশোক দিন্দার বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিজেপির চন্দন তৃণমূলে (Suvendu Adhikari political revenge)
গত সপ্তাহে ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডলের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে কুণাল ঘোষ জানিয়েছিলেন, ভবিষ্যতে আরও অনেকে বিজেপি থেকে যোগদান করবেন। ঘটনার এক সপ্তাহ পর এভাবে শুভেন্দু যে সংগ্রাম দোলুইকে বিজেপিতে টেনে নেবেন, সেই বিপদ আঁচ করতে পারেননি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংগ্রাম হাতে শুভেন্দুর বদলা (Suvendu Adhikari political revenge)
যোগদান পর্ব শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘সংগ্রাম দোলুই স্বাগতম। তৃণমূলকে এবার বুঝে নেওয়া হবে।’
যদিও, সংগ্রাম দোলুইয়ের বিজেপিতে যোগদান নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তৃণমূল নেতারা, যাঁরা বলেছিলেন, ‘পিকচার আভি বাকি হে।’

