Rajya Sabha Elections 2026
Bengal Liberty Desk, ১৮ ফেব্রুয়ারি: আগামী ২ এপ্রিল শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ। একই সময়ে দেশের আরও ন’টি রাজ্যে খালি হচ্ছে একাধিক আসন। সব মিলিয়ে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ওই পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে (Rajya Sabha Elections 2026)।
কমিশনের জারি করা বিজ্ঞপ্তি (Rajya Sabha Elections 2026)

আজ, বুধবার সকালে কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (Rajya Sabha Elections 2026)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। ৬ মার্চ মনোনয়নপত্রের যাচাই এবং ৯ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। কোনও আসনে একমাত্র প্রার্থী মনোনয়ন জমা দিলে সে ক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না বলেও স্পষ্ট করা হয়েছে (Rajya Sabha Elections 2026)।
পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের মধ্যে একটি ইতিমধ্যেই শূন্য হয়েছে মৌসম বেনজির নূরের ইস্তফার কারণে। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাশাপাশি ২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের তিন সাংসদ, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর। একই দিনে ছ’বছরের কার্যকাল পূর্ণ করছেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই পাঁচ আসনেই নির্বাচন হবে ১৬ মার্চ (Rajya Sabha Elections 2026)।
আরও পড়ুন (Rajya Sabha Elections 2026)
Mausam Benazir Noor: কংগ্রেসে যোগ দিয়েই তৃণমূলের রাজ্যসভা ছাড়লেন মৌসম বেনজির নূর!
রাজ্যসভায় শমীকের তীব্র আক্রমণ, (Samik Bhattacharya Attacks TMC in Parliament) কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়ার অভিযোগ তুলে বিঁধলেন তৃণমূল সরকারকে
এছাড়া, মহারাষ্ট্রের ৭টি আসনে, ওড়িশার ৪টি, তামিলনাড়ুর ৬টি, অসমের ৩টি, বিহারের ৫ টি, ছত্তীসগঢ়ের ২টি, হরিয়ানায় ২টি, হিমাচল প্রদেশের ১টি এবং তেলঙ্গানার ২টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে আগামী ১৬ মার্চ (Rajya Sabha Elections 2026)।
বর্তমান বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরিখে, পাঁচটির মধ্যে চারটি আসনে তৃণমূলের (All India Trinamool Congress) জয় প্রায় নিশ্চিত। বাকি একটি আসনে নিজেদের প্রার্থী জেতানোর মতো সংখ্যা রয়েছে বিজেপির (Bharatiya Janata Party)। ফলে ফলাফলে বড় রদবদলের সম্ভাবনা কম থাকলেও, আসন্ন রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে (Rajya Sabha Elections 2026)।
