Sarvam AI Smart Glasses
Sarvam AI Smart Glasses

Sarvam AI Smart Glasses: মোদীর চোখে দেশের তৈরি এআই স্মার্টগ্লাস! শীঘ্রই বাজারে আসছে ‘Sarvam Kaze’!

Bengal Liberty, Kolkata:

দিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরলেন দেশের স্টার্টআপ Sarvam AI তৈরি একটি স্মার্ট চশমা(Sarvam AI Smart Glasses)। এটি শুধু দেখতে নয়, শুনতে ও বুঝতেও সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে রিয়েল-টাইম উত্তর দিতে পারে, এই ডিভাইস প্রযুক্তি মহলে সাড়া ফেলেছে বর্তমানে। বাজারে কবে আসবে এবং দাম কত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

চশমার নাম ‘Sarvam Kaze’। দেখতে সাধারণ চশমার মতো হলেও এটি আসলে একটি AI চালিত ওয়্যারেবল ডিভাইস। প্রধানমন্ত্রী নিজে চোখে নিয়ে পরীক্ষা করেছেন। বেঙ্গালুরু-ভিত্তিক Sarvam AI স্টার্টআপের তৈরি এই ডিভাইস সম্পূর্ণ ভারতীয়।

Sarvam AI Smart Glasses
Sarvam AI Smart Glasses

ফিচার এবং প্রযুক্তি (Sarvam AI Smart Glasses) : 

  • ব্যবহারকারীর চারপাশের পরিবেশ ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে
  • মাইক্রোফোনের মাধ্যমে শব্দ শোনে এবং সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে
  • হাত ব্যবহার না করেও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে
  • ভারতীয় ভাষা ও আঞ্চলিক প্রেক্ষাপট বুঝতে সক্ষম।

 

উল্লেখ্য ‘Edge AI’ প্রযুক্তি ব্যবহার করে ডেটা সরাসরি ডিভাইসে জমা হয়,দ্রুত উত্তর পাওয়া যায়,ব্যক্তিগত তথ্য বেশি সুরক্ষিত থাকে,অনেক ক্ষেত্রে ইন্টারনেট ছাড়া কাজ করা সম্ভব বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন – ঢাকায় ওম বিড়লা ও তারেক রহমানের বৈঠক, (Om Birla Meets Tarique Rahman) মোদির আমন্ত্রণ পৌঁছে দিলেন স্পিকার

 

কী সুবিধা পাবে ব্যবহারকারীরা? Sarvam AI Smart Glasses

Sarvam প্ল্যাটফর্মের মাধ্যমে ডেভেলপাররা এই ডিভাইসের জন্য আলাদা অ্যাপ বা অভিজ্ঞতা তৈরি করতে পারবেন, যেমন:ভয়েস-ভিত্তিক পরিষেবা,ডকুমেন্ট প্রসেসিং,নাগরিক পরিষেবা,বহু ভাষায় কনটেন্ট তৈরি

 

বাজারে কবে আসছে? Sarvam AI Smart Glasses

Sarvam-এর সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার জানিয়েছেন, ডিভাইসটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের মে মাসের মধ্যে এটি বাজারে লঞ্চ হতে পারে। তবে দাম এখনো চূড়ান্ত হয়নি।

দেশীয় স্টার্টআপ ও গবেষণার এই উদ্ভাবন প্রমাণ করছে, ভারত শুধু AI ব্যবহারকারী নয়, নিজস্ব প্রযুক্তি তৈরি করে এআই নির্মাতা দেশ হিসেবেও এগোচ্ছে। ‘Sarvam Kaze’-র মতো ডিভাইস ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন এবং দৈনন্দিন জীবনে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury