Om Birla Meets Tarique Rahman
Bengal Liberty Desk, ১৮ ফেব্রুয়ারি, ঢাকা: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla Meets Tarique Rahman)। গতকাল, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ওম বিড়লা এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফর করেন (Om Birla Meets Tarique Rahman)।
মোদির অভিনন্দন বার্তা ও ভারত সফরের আমন্ত্রণ (Om Birla Meets Tarique Rahman)-

বৈঠকে ওম বিড়লা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত অভিনন্দন পত্র তুলে দেন। মোদির তাঁর চিঠিতে তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সপরিবারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রিও এই সময় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন। ভোটে জেতার পরই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদির। শুধু তা-ই নয়, ফোনে কথাও বলেছিলেন তারেকের সঙ্গে (Om Birla Meets Tarique Rahman)।
দ্বিপাক্ষিক আলোচনা (Om Birla Meets Tarique Rahman)-

প্রায় ২০ মিনিট স্থায়ী এই বৈঠকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়। ওম বিড়লা উল্লেখ করেন যে, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় সর্বদা পাশে থাকবে। দুই নেতাই জনকল্যাণমুখী সহযোগিতার মাধ্যমে দিল্লি-ঢাকা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন (Om Birla Meets Tarique Rahman)।
আরও পড়ুন (Om Birla Meets Tarique Rahman)-
নতুন সূর্যোদয়ের পথে বাংলাদেশ, (Tarique Rahman PM of Bangladesh) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান
বিদায়বেলায় ইউনূসের গলায় ‘সেভেন সিস্টার্স’ সুর, (Muhammad Yunus Seven Sisters Remark) নাম না করে ভারতকে ইঙ্গিতপূর্ণ বার্তা বিদায়ী প্রধান উপদেষ্টার
আঞ্চলিক কূটনীতিতে গুরুত্ব (Om Birla Meets Tarique Rahman)!
তারেক রহমান ভারতের শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে দুই দেশের মানুষের কল্যাণে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদির নিজে উপস্থিত থাকতে না পারলেও তাঁর হয়ে লোকসভার স্পিকারকে পাঠানোকে ভারতের পক্ষ থেকে একটি ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানের ফাঁকে ওম বিড়লা মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন বলে জানা গিয়েছে (Om Birla Meets Tarique Rahman)।
