Muhammad Yunus Seven Sisters Remark
Bengal Liberty Desk, ১৭ ফেব্রুয়ারি, ঢাকা: অতীতেও ভারতের উত্তরপূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেছেন মুহাম্মদ ইউনূস। তা নিয়ে বিতর্ক কম হয়নি। বিদায়বেলাতেও সেই বিতর্ক বজায় রাখলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিদায়ী ভাষণে ফের উত্তরপূর্ব ভারত নিয়ে মন্তব্য করলেন ইউনূস (Muhammad Yunus Seven Sisters Remark)। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার ১৮ মাসের কার্যকাল শেষে বিদায়ী ভাষণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’-এর প্রসঙ্গ পুনরায় তুলে ধরলেন। গতকাল, সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণে তিনি এই অঞ্চলকে কেন্দ্র করে একটি উপ-আঞ্চলিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন (Muhammad Yunus Seven Sisters Remark)।
অর্থনৈতিক হাব হিসেবে বাংলাদেশ (Muhammad Yunus Seven Sisters Remark)

ইউনূস বলেন, ‘বাংলাদেশের উন্মুক্ত সমুদ্র কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির প্রবেশদ্বার’। তিনি উল্লেখ করেন যে, নেপাল, ভুটান এবং ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের এই অঞ্চলটির বিশাল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্য চুক্তি এবং শুল্কমুক্ত বাজার সুবিধার মাধ্যমে এই পুরো অঞ্চলটিকে একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা সম্ভব (Muhammad Yunus Seven Sisters Remark)।
কূটনৈতিক অবস্থানের পরিবর্তন (Muhammad Yunus Seven Sisters Remark)

ভাষণে ইউনূস দাবি করেন যে, তাঁর সরকারের অধীনে গত ১৮ মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং মর্যাদা’—এই তিনটি মূল স্তম্ভ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশ এখন আর কোনো দেশের আজ্ঞাবহ বা তাঁবেদার রাষ্ট্র নয়; বরং এটি এখন নিজস্ব স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল”। বিশ্লেষকদের মতে, সরাসরি নাম না নিলেও তার এই বক্তব্য নয়াদিল্লির প্রতি একটি ইঙ্গিতপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে (Muhammad Yunus Seven Sisters Remark)।
আরও পড়ুন (Muhammad Yunus Seven Sisters Remark)-
নতুন সূর্যোদয়ের পথে বাংলাদেশ, (Tarique Rahman PM of Bangladesh) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান
শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়, (Tarique Rahman oath ceremony) মোদি নয় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ওম বিড়লা
বিতর্ক ও দিল্লির উদ্বেগ (Muhammad Yunus Seven Sisters Remark)!
এর আগে গত বছর চীন সফরের সময়ও ইউনূস ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বাংলাদেশকেই এই অঞ্চলের সাগরের একমাত্র ‘অভিভাবক’ হিসেবে অভিহিত করেন। সেই সময় তার এই বক্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। বর্তমান বিদায়ী ভাষণেও ভারতের এই স্পর্শকাতর অঞ্চলটিকে নেপাল ও ভুটানের মতো স্বাধীন রাষ্ট্রের পাশাপাশি উল্লেখ করাকে ভূ-রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
আজ, মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেওয়ার ঠিক আগ মুহূর্তে ইউনূসের এই ‘সেভেন সিস্টার্স’ তত্ত্ব এবং আঞ্চলিক কানেক্টিভিটির বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে (Muhammad Yunus Seven Sisters Remark)।
