Bill Gates AI Summit Controversy
Bengal Liberty, Kolkata:
আন্তর্জাতিক প্রযুক্তি মঞ্চে বড় ধাক্কা। এপস্টাইন নথি ঘিরে বিতর্কের জেরে দিল্লিতে আয়োজিত এআই সামিটে আর দেখা যাবে না প্রযুক্তি জগতের অন্যতম প্রভাবশালী মুখ বিল গেটসকে(Bill Gates AI Summit Controversy)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তাঁর আমন্ত্রণ পুনরায় খতিয়ে দেখা হয় এবং শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়।

কী ঘটেছে? Bill Gates AI Summit Controversy
দিল্লিতে চলা India AI Impact Summit-এ প্রথমে গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে থাকার কথা ছিল গেটসের (Bill Gates AI Summit Controversy)। কিন্তু সম্প্রতি প্রকাশিত US Department of Justice-এর নথিতে তাঁর নাম উঠে আসার পর বিতর্ক তৈরি হয়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালেই জানানো হয়েছে যে বিল গেটস আর দিল্লিতে অনুষ্ঠিত এআই সামিটে যোগ দিচ্ছেন না, ইতিমধ্যেই সামিটের ওয়েবসাইটের ‘গ্লোবাল ভিশনারিজ’ তালিকা থেকে তাঁর নাম সরিয়ে ফেলা হয়েছে। উল্লেখ্য এপস্টাইন সংক্রান্ত নথিতে বহু প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ী নেতার নাম উঠে এসেছে, যদিও সব ক্ষেত্রেই বেআইনি কাজের সরাসরি অভিযোগ প্রমাণিত হয়নি। তবুও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এপস্টাইন বিতর্ক কেন গুরুত্বপূর্ণ? Bill Gates AI Summit Controversy
মার্কিন কুখ্যাত যৌন অপরাধী Jeffrey Epstein-এর সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক নিয়ে অতীতে বহু আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাম সামনে এসেছে। নতুন করে প্রকাশিত নথির জেরে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে চাপ তৈরি হওয়ায়, গেটসের সামিটে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত আমন্ত্রণ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয় ।

সরকারি অবস্থান ও জল্পনা ! Bill Gates AI Summit Controversy
সরকারিভাবে বিস্তারিত ব্যাখ্যা না দেওয়া হলেও সূত্রের দাবি, এই সিদ্ধান্তের পিছনে ভাবমূর্তির প্রশ্ন এবং আন্তর্জাতিক বার্তা দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তবে এই সামিটে বিল গেটসের অনুপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বিশ্ব রাজনীতিতে এপস্টাইন কাণ্ডের ছায়া এখনও কতটা গভীর।
তবে এই ঘটনা কি শুধুই বিতর্ক এড়ানোর কৌশল, নাকি বিশ্ব রাজনীতি ও কর্পোরেট জগতে এখনও এপস্টাইন কাণ্ডের প্রভাব অনেকটাই গভীর? তা নিয়েই নতুন করে শুরু হয়েছে আলোচনা।
